বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় মৃত্যুঝুঁকি বাড়ে যেসব রোগ থাকলে

news-image

অনলাইন ডেস্ক : নভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে ১ লাখ ১৪ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৬ জনে।

আক্রান্তদের মধ্যে ৮০ হাজারের বেশি চীনা নাগরিক। মৃতদের মধ্যেও ৩ হাজার ১৩৬ জনই চীনের।
চীনের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র মৃত্যুর ঘটনাগুলো বিশ্লেষণ করে যে ছক দিয়েছে, তাতে দেখা যায়– মধ্যবয়সীদের চেয়ে বয়স্কদের মৃত্যুর সংখ্যা ১০ গুণ বেশি।

করোনায় আক্রান্ত হলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এতে রোগীর অনেক ধরনের শারীরিক সমস্যা হয়ে থাকে। তিলে তিলে আক্রান্তকে গ্রাস করে ভাইরাসের সংক্রমণ।

৫৬ হাজার আক্রান্তের ওপর পরীক্ষা চালিয়ে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা পাওয়া গেছে।

পরিসংখ্যান বলছে, বিশ্বের মোট আক্রান্তের ৮০ শতাংশের মধ্যে সংক্রমণ তেমন গুরুতর নয়। তবে ১৪ শতাংশের মধ্যে সংক্রমণ ও তাদের শারীরিক পরিস্থিতি গুরুতর। বাকি ৬ শতাংশ আক্রান্তের অবস্থা অত্যন্ত সংকটজনক।

আক্রান্তদের পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন, করোনাভাইরাস আক্রান্তের ফুসফুসের কর্মক্ষমতা দ্রুত নষ্ট করে দেয়। ফলে শ্বাস-প্রশ্বাস নিতে বেশ কষ্ট হয়। আর আক্রান্তদের ঘন ঘন জোরে জোরে নিঃশ্বাস নিতে হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এক মিনিটে ৩০ বারের বেশি শ্বাস-প্রশ্বাস নিলে রক্তে পর্যাপ্ত অক্সিজেনের ঘাটতি দেখা যায়। যথাসময়ে সঠিক চিকিত্সা না হলে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহের ঘাটতি দেখা যায়। ফলে রোগী ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেলেন।

এ সময় আক্রান্তের হার্ট, কিডনিসহ একাধিক অঙ্গ বিকল হতে শুরু করে। আর রোগী ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্টের সমস্যা, ক্যান্সার, হাঁপানির মতো সমস্যা থাকলে করোনাভাইরাসে মৃত্যুর আশঙ্কা সবচেয়ে বেশি।

আর শিশু ও বয়স্কদের ক্ষেত্রেও একইভাবে বিপজ্জনক করোনাভাইরাস।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা