,

গ্রেফতার করতে গিয়ে পুলিশ কর্মকর্তা রক্ত দিলেন আসামির বাবাকে!

news-image

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে হাসপাতালে চিকিৎসাধীন তার বাবাকে রক্ত দিলেন পুলিশের এক কর্মকর্তা।

মানবতার দৃষ্টান্ত স্থাপনকারী ওই কর্মকর্তার নাম বদিউল আলম। তিনি আকবরশাহ থানার এসআই।

শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত আসামির নাম এমদাদ হোসেন। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার বীর নারায়াণপুর গ্রামে।

থানাসূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৫ অক্টোবর আকবরশাহ থানার কৈবল্যধাম রেললাইন এলাকার রশিদ কলোনিতে ছুরিকাঘাতে খুন হন জসিম উদ্দিন নামে এক যুবক। এমদাদ ওই মামলার এজাহারভুক্ত আসামি।

বদিউল আলম জানান, চার মাস ধরে এমদাদ হোসেন আত্মগোপনে ছিলেন। গোপনে জানতে পারি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন তার বাবাকে দেখতে আসবেন তিনি। তার আসার আগ থেকেই হাসপাতালে গিয়ে ওঁৎ পেতে থাকি। আসার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করি। এ সময় এমদাদ জানায়, তার বাবার অপারেশন হয়েছে। রক্ত সংগ্রহ করতে হাসপাতালে এসেছেন তিনি।

‘তার বাবার রক্তের গ্রুপের সঙ্গে আমার রক্তের গ্রুপ মিলে যাওয়ায় তার বাবাকে রক্ত দিই। পরে এমদাদকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

এসআই আরও বলেন, আমি প্রশংসা হওয়ার জন্য রক্ত দিইনি। তাকে গ্রেফতার করে নিয়ে এলে হয়তো রক্ত জোগাড় করা সম্ভব হবে না। এতে তার অসুস্থ বাবার ক্ষতি হতে পারে। আমার রক্তের গ্রুপ যেহেতু একই তাই রক্ত দিয়েছি।

বদিউল আলম বলেন, আসামির বাবা বিবেচনা নয়, মানুষ বিবেচনায় রক্ত দিয়েছি। এটি ওর বাবা না হয়ে অন্য যে কেউ হলেও রক্ত দিতাম।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি