,

রংপুর নগরীতে নদী ভাঙ্গন ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি সাদ এরশাদ

news-image

রংপুর ব্যুরো :  রংপুর নগরীর ৩২ নং ওয়ার্ডের মোগলেরবাগ শান্তিপাড়ায় ঘাঘট নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন রংপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রাহগীর আল মাহি সাদ এরশাদ। আজ মঙ্গলবার দুপুরে তিনি ঘাঘট নদীর ভাঙ্গন কবলিত মোগলেবাগ শান্তিপাড়া গ্রাম সরেজমিন পরিদর্শন করে তিনি গ্রামবাসী দাবি প্রতি সংহতি প্রকাশ করে বিষয়টি সামাধানের আশ্বাস দিয়েছেন।

এসময় এমপি সাদ এরশাদ বলেন, নদী ভাঙ্গন কারো একার সমস্যা নয় এটি একটি মুষ্টিমেয় সমাজের একাধিক জনগোষ্ঠীর। আপনারা আমার সাথে থাকলে আমার পক্ষে এই সমস্যা সমাধান করা সম্ভব। ভাঙ্গন রোধ করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেয়া হবে বলেও জানান তিনি।

এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফি, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলাম মিলন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ভাইস-চেয়ারম্যান কাজলী বেগম, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ভাইস-চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন, স্থানীয় নারী কাউন্সিলরের প্রতিনিধি শফিকুল ইসলাম, ৩২ নং ওয়ার্ড সামাজিক উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন উর রশিদ সোহেল, ৩১ নং ওয়ার্ড জাতীয় যুব সংহতির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, স্থানীয় জাতীয় পার্টি পার্টির নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

এর আগে এমপি সাদ নগরীর নাজিরদিঘর গ্রামে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত জাতীয় পার্টির ৩১ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবীব আনছারের বাড়ি-মার্কেট ও রংপুর সদরের মমিনপুর ফড়িয়া পাড়ায় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ১৩টি বাড়ি পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। পরিবারগুলোর পাশে সাধ্যমত সহযোগিতার আশ্বাস দেন।

পরে তিনি আফানউল্লাহ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এর আগে আজ মঙ্গলবার সকাল ১১টায় নগরীর দর্শনাস্থ পল্লী নিবাস হতে স্থানীয় জাপা নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতের পর এই পরিদর্শনে বের হয় সাদ এরশাদ। এসময় রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদিয়া সুমি, মমিনপুর ইউপি চেয়ারম্যান সুলতানা আক্তার কল্পনাসহ স্থানীয় জাতীয় পার্টি ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য