সিয়াম-পরীর ‘বিশ্বসুন্দরী’ সেন্সরে
বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক সিয়াম ও চিত্রনায়িকা পরীমনি প্রথমবারের মতো চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়েছেন। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ ছবিটি ৮ মার্চ সেন্সর সনদও পেয়েছে। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত চলচ্চিত্রটির সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন। পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।
এর আগে মাছরাঙা টেলিভিশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেল, মাছরাঙা টেলিভিশন ফেসবুক পেজ ও জাজ মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউব ও ফেসবুক পেজে এক যোগে প্রকাশ হয়েছিল একটি গান। কনা ও ইমরানের গাওয়া গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।
এদিকে গত বছরের ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা মুক্তি পায়নি। প্রযোজনা সংস্থা জানিয়েছে শিগগিরই সিনেমাটি মুক্তি দেওয়া হবে।











