নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ৭ নারীকে দিলেন মোদি
অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নারীদের ‘সম্মান’ দেখাতে একদিনের জন্য নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সাতজনকে দিয়েছেন।
রবিবার সকালে ভারতের বিতর্কিত এই প্রধানমন্ত্রী টুইট করে জানান, অ্যাকাউন্টগুলো থেকে লগআউট করছেন।
গুজরাট হামলার অন্যতম হোতা বলে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মোদি বলেন, ‘নারী দিবসে তারা তাদের জীবনযাত্রার কথা শেয়ার করবেন ওই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে।’
কিছুদিন আগের দিল্লি হামলার সময় ‘৬৯ ঘণ্টা’ নীরব থাকা মোদি লিখেছেন, ‘আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আমরা আমাদের নারীশক্তির উদ্দীপনা ও সাফল্যকে স্যালুট জানাই। যেমন কদিন আগে বলেছিলাম সেভাবেই আমি সাইন আউট করলাম।’
এই অ্যাকাউন্টগুলো থেকে সারাদিন ওই সাত নারী নিজেদের জীবনযাত্রার কথা শেয়ার করবেন।
মোদি বলেন, ‘দেশের সব অংশেই অসামান্য সব নারী অর্জনকারী রয়েছেন ভারতে। এই নারীরা বিভিন্ন ক্ষেত্রে দারুণ কাজ করেছেন। তাদের লড়াই লক্ষ লক্ষ মানুষকে উদ্দীপিত করছে। আসুন আমরা সেই সব নারীর সাফল্য উদ্যাপন করি এবং তাদের থেকে শিখি।’











