,

কলকাতার ‘তুমি অনন্যা’ জয়া

news-image

বিনোদন প্রতিবেদক : দুই বাংলায় সমানতালে জনপ্রিয় বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশ ও ভারতে একইসঙ্গে কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। এবার ওপার বাংলায় ‘তুমি অনন্যা ২০২০’ পুরস্কার পেলেন জয়া।

গতকাল শুক্রবার কলকাতার গায়েন মঞ্চে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। জয়া সেখানে হাজির হন মা রেহনা মেহমুদকে নিয়ে। তার পাশে আরও ছিলেন কলকাতার তারকা আবির চ্যাটার্জি, নুসরাত জাহানসহ অনেকে।

জয়া বলেন, ‘নিঃসন্দেহে এটা ভালো লাগার বিষয়। বেশ সুন্দর আয়োজন। খুবই ভালো লাগছে এমন পুরস্কার পেয়ে।’

এর আগে, বাংলাদেশ থেকে ‘তুমি অনন্যা’ পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়িকা রুনা লায়লা। এছাড়া এ পুরস্কারের মঞ্চে আলো ছড়িয়েছেন অভিনেত্রী শাবানা আজমি, বিদুষী গিরিজা দেবী, অপর্ণা সেন, ঊষা উত্থুপ, মমতা শঙ্কর, সাবিত্রী চট্টোপাধ্যায়, রচনা ব্যানার্জি, কোয়েল মল্লিক ও ডোনা গাঙ্গুলিসহ অনেক।

এদিকে, সম্প্রতি জয়া অভিনীত কলকাতার ছবি ‘বিনি সুতোয়’ ও ‘রবিবার’ মুক্তি পেয়েছে। এছাড়াও ওপার বাংলায় মুক্তির অপেক্ষায় আছে ‘ভূত পরী’ ও ‘অর্ধাঙ্গিনী’ ছবি দুটি। আর বাংলাদেশে জয়া অভিনীত ‘বিউটি সার্কাস’, ‘পেয়ারার সুবাস’ ও ‘অলাতচক্র’ ছবিগুলো মুক্তি অপেক্ষায় আছে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর