,

৯০ দেশে ছড়িয়েছে করোনা, মৃত বেড়ে সাড়ে ৩ হাজার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে।

বিশ্বের ৯০টি দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসে মারা গেছে অন্তত সাড়ে তিন হাজার। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাদে বিভিন্ন দেশে এখন আর মহড়া নয় বলতে গেলে যুদ্ধই চলছে। খবর বিবিসি ও রয়টার্সের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ডিরেক্টর টেডরস অ্যাডানম বলেছেন, এটা কোনও মহড়া চলছে না। তবে আমরা কেউই আশা ছাড়তে পারি না। কোনও অজুহাতও চলবে না। এই ধরনের পরিস্থিতির জন্য বিশ্বের সব দেশই বহু দিন ধরে প্রস্তুতি নিয়েছে। এখন সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করার সময় এসেছে।

এক সঙ্গে সব দেশ নিজেদের মধ্যে সমন্বয় রেখে চেষ্টা করলে অবশ্যই এই মারাত্মক ভাইরাসকে আমরা আটকাতে পারব। তবে কিছু কিছু দেশ রাজনৈতিক উদ্দেশ্যে সব ধরনের সতর্কতা নিচ্ছে না।

বিশ্বের অন্তত ৯০টি দেশে পৌঁছে গেছে করোনাভাইরাস বা কোভিড-১৯। এর প্রভাবে শেয়ার বাজারে ধস নেমেছে।

মার খাচ্ছে বিমান সংস্থাগুলো। বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থা সংক্রমিত দেশগুলিতে বহু ফ্লাইট বাতিল করেছে।

এরই মধ্যে দুই ব্রিটিশ এয়ারওয়েজ় কর্মীর দেহে এ ভাইরাসের সংক্রমণের প্রমান মিলেছে। এক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় শুক্রবার থেকে লন্ডনে ফেসবুকের অফিস বন্ধ করে দেয়া হয়েছে।

করোনা-পরিস্থিতি নিয়ে মুখ খুলেছে জাতিসংঘের বক্তব্য, সংক্রমণ আটকাতে বিভিন্ন দেশ যে কোয়ারেন্টাইন পদ্ধতির সাহায্য নিচ্ছে, তাতে যেন কোনও ভাবেই কোনও ব্যক্তির মানবাধিকার লঙ্ঘিত না-হয়।

শুক্রবার রাত পর্যন্ত বিশ্বে ৯০টি দেশে ১ লাখ ৬৮০ জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ডব্লিউএইচও।

বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৩,৪৫৬ জনের। চীন ছাড়া পরিস্থিতি সব চেয়ে জটিল ইরান, ইতালি আর দক্ষিণ কোরিয়ায়।

ভ্যাটিকান সিটিতে এই প্রথম করোনা-আক্রান্তের খোঁজ মিলেছে বলে এক বিবৃতিতে দাবি করা হয়েছে। তবে নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

এক হাজার জনবসতির এই ছোট্ট দেশের প্রতিটি মানুষের উপরে নজরদারি করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সার্বিয়া ও ক্যামেরুনের মতো দেশেও প্রথম সংক্রমণের খবর মিলেছে।

ইরানে মৃতের সংখ্যা ১২৪ ছুঁয়েছে। আক্রান্ত পাঁচ হাজারের কাছাকাছি। ফেব্রুয়ারির শেষ থেকে মক্কা এবং মদিনায় প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল সৌদি সরকার।

তবে মসজিদগুলি জীবাণুমুক্ত করার পরে শুক্রবার থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

ইতালিতে মৃতের সংখ্যা দুই’শর কাছাকাছি। আক্রান্তের সংখ্যা ৪,৬৩৬। আমেরিকায় ২৪৮ জন আক্রান্ত। মৃতের সংখ্যা ১২। করোনা ঠেকাতে ৮৩০ কোটি ডলারের তহবিল গঠন করেছেন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প। উদ্বেগ অস্ট্রেলিয়াতেও।

সেখানে অন্তত ৬৬ জন আক্রান্ত। মৃত দু’জন। অস্ট্রেলিয়ারই এক গবেষণা সংস্থা শুক্রবার এক রিপোর্টে দাবি করেছে, এই ভয়াবহ ভাইরাসের আক্রমণে সারা বিশ্বের দেড় কোটি মানুষের মৃত্যু হতে পারে।

তবে আশার কথা হচ্ছে- চীনের ছবিটা কিন্তু ধীরে ধীরে পাল্টাচ্ছে। কমেছে মৃত্যুর সংখ্যা।

ঘটনার কেন্দ্রে থাকা চীনের হুবেই প্রদেশের বিভিন্ন শহর গত জানুয়ারি থেকে তালাবন্দি। খুব তারাতারি গোটা প্রদেশের উপর থেকেই দেশটির সরকার কোয়ারেন্টাইন তুলে নিতে পারে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা