,

বন্দুকযুদ্ধে ৭ রোহিঙ্গা ডাকাত নিহতের ঘটনায় মামলা

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : টেকনাফের জাদিমুড়া মুছনি পাহাড়ে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৭ রোহিঙ্গা ডাকাত নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় খুন, অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি আইনের ধারায় ৩টি মামলা দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব।

তিনি বলেন, সোমবার রাতে র‌্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের ডিএডি নিরঞ্জন রাজ বংশি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলায় সরাসরি কাউকে আসামি করা হয়নি। তবে বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

টেকনাফের জাদিমুড়া পাহাড়ে কুখ্যাত ডাকাত জকির অবস্থান করেছে এমন খবরে সোমবার ভোরে সেখানে অভিযান চালায় র‍্যাব। এ সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাহাড় থেকে গুলি চালাতে থাকে ডাকাত সদস্যরা। র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ৭ রোহিঙ্গা ডাকাত নিহত হয়। ডেইলি বাংলাদেশ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য