সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরী-সিয়ামের ‘বিশ্বসুন্দরী’ ফের সেন্সরে

news-image

বিনোদন প্রতিবেদক : সিয়াম আহমেদ ও পরীমনি জুটির ছবি ‘বিশ্বসুন্দরী’। চয়নিকা চৌধুরীর পরিচালনায় বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে এর কাজ। আর গত বছর ডিসেম্বর ছবিটি জমা পড়ে সেন্সর বোর্ডে। কিন্তু কাজ অসম্পূর্ণ থাকার কারণে তখন এটি আটকে যায়। এবার অসম্পূর্ণ কাজ শেষ করে সেন্সরের টেবিলে গেল ‘বিশ্বসুন্দরী’। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা চয়নিকা চৌধুরী।

চয়নিকা বলেন, ‘গতবার সোমবার ছবিটি জমা দেওয়ার পর সেন্সর বোর্ড থেকে একটি চিঠি দেওয়া হয়। চিঠিতে জানানো হয়, তিনটা সিক্যুয়েলের ডাবিং ও ছবির আবহ সংগীত সংযোজন করে জমা দেওয়ার জন্য। তাছাড়া আমার ছবির মধ্যে এমনিতে আর কোনো কারেকশন নাই। তাদের কথামতো সব কিছু ঠিক করে গতকাল ছবিটি আবার সেন্সরবোর্ডে জমা দিয়েছি।’

চয়নিকা চৌধুরী আরও বলেন, ‘এটি আমার প্রথম ছবি। কিছু ভুল-ত্রুটি থাকতেই পারে। আমি চেষ্টা করেছি, নিজের সবটুকু দিয়ে সুন্দর একটি কাজ উপহার দেওয়ার। আমাকে যারা ভালোবাসেন তারা ছবিটি দেখবেন, কেমন হয়েছে জানাবেন। আশা করি, “বিশ্বসুন্দরী” আপনাদের হতাশ করবে না।’

‘বিশ্বসুন্দরী’ কবে মুক্তি পাবে? এমন প্রশ্নের জবাবে এই নির্মাতা জানান, সেন্সর ছাড়পত্র পাওয়ার পর মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’র কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। এতে সিয়াম-পরীর পাশাপাশি আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, হীরা, দীপা খন্দকার, মনিরা মিঠু, সুজন ও সীমান্তসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী