,

গ্রেপ্তারের মুখে নায়িকা

news-image

নিউজ ডেস্ক : বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে দিল্লিতে। সহিংসতার এই আগুনে ঘি ঢেলে এবার বিতর্কে জড়ালেন বলিউডের আলোচিত অভিনেত্রী স্বরা ভাস্কর।

সম্প্রতি একটি আলোচনা সভায় ভারতের নাগরিকত্ব আইনের প্রতিবাদে মুখ খোলেন স্বরা । দিল্লির অশান্তির জন্য কে বা কারা দায়ি, তা নিয়ে নিজের মত প্রকাশ করেন এই নায়িকা। এই বিষয় নিয়ে নিজের দেশের শীর্ষ আদালতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

স্বরা ভাস্কর বলেন, দেশের শীর্ষ আদালতকে কীভাবে বিশ্বাস করবেন, যেখান থেকে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাকে কখনও বেআইনি বলে ব্যাখ্যা করা হয়, আবার সেখান থেকেই তাদের পুরস্কৃত করা হয়, যারা বাবরি ধ্বংসের জন্য দায়ী

স্বরা ভাস্করের বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ তার তুমুল সমালোচনা করছেন। স্বরার বক্তব্যের জন্য তাকে শিগিগরই গ্রেফতার করতে হবে বলে দাবি জানাতে শুরু করেন অনেকে। এরপর টুইটারে ট্রেন্ড করতে শুরু করে, ‘অ্যারেস্ট স্বরা ভাস্কর’ বলে। যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি স্বরা।

উল্লেখ্য, ২০০৯ সালে ‘মাদোলাল কিপ ওয়াকিং’ সিনেমা দিয়ে বলিউডে ক্যারিয়ারে শুরু করেন স্বরা ভাস্কর। এরপর ২০১১ সালের চলচ্চিত্র ‘তনু ওয়েডস মনুতে’ অভিনয় করে আলোচনায় আসেন তিনি। প্রশংসিত হয়েছেন ‘রানঝানা’এবং ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমাতে অভিনয় করেও।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য