,

মদ খাইয়ে ধর্ষণের পর ডাফিকে আটকে রাখা হয়

news-image

বিনোদন ডেস্ক : তুলে নিয়ে গিয়ে জোর করে মদ খাইয়ে ধর্ষণের পর আটকে রাখা হয়েছিল গ্র্যামিজয়ী সংগীতশিল্পী ডাফিকে।

বুধবার প্রায় ১০ বছর আগের ওই ঘটনার কথা তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

নির্যাতনের শিকার হওয়ার পর হঠাতই আকাশচুম্বী জনপ্রিয়তার ছেড়ে লোকচক্ষুর আড়লে চলে যান ইংরেজি গানের তারকা ডাফি; এবার ফিরলেন তিনি।

৩৩ হাজার ফলোয়ার থাকা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৩৫ বছর বয়সী ডাফি বলেন, দয়া করে আমার ওপর বিশ্বাস রাখুন। আমি এখন নিরাপদ ও ঠিক আছি। এটাই সত্য। তিনি লিখেছেন, তুলে নিয়ে মদ খাইয়ে আমাকে ধর্ষণ করা হয়েছিল। এরপর কয়েকদিন আটকে রাখা হয়।

ওয়েলস তারকা ডাফির প্রথম অ্যালবাম ‘রকফেরি’ মুক্তি পায় ২০০৮ সালে। তুমুল আলোড়ন ফেলে অ্যালবামটি ৫১তম গ্র্যামির আসরে জিতে নেয় সেরা পপ অ্যালবামের পুরস্কার।

দীর্ঘদিন যুক্তরাজ্যে টপ চার্টের এক নম্বরে ছিল এই অ্যালবাম। এক বছরেই ইংল্যান্ডে ১৬ লাখ ৮০ হাজার ও বিশ্বে ৭০ লাখ কপি বিক্রির রেকর্ড করে এটি। পায় ৭টি প্লাটিনাম।

তার জীবনের দুর্বিষহ দিনের কথা স্মরণ করে ২০০৯ সালে তিনটি ব্রিট পুরস্কার জেতা ডাফি বলেন, এসব কথা লিখতে আমি কতবার যে ভেবেছি তা কেবল কল্পনাযোগ্য। এটাই সঠিক সময় কিনা নিশ্চিত নই।

তিনি বলেন, আমি ব্যাখা করতে পারব না। অনেকে বিস্মিত হবেন; আমার সঙ্গে কী ঘটেছিল! আমি কেনই বা উধাও হয়ে গিয়েছিলাম। ডাফি বলেন, এক সাংবাদিক আমাকে খুঁজে বের করেন। আমি তার কাছে সব ঘটনা খুলে বলি। তাকে বলার পর আমি স্বস্তি পেয়েছি।

তিনি বলেন, আপনার হয়তো ভাবছেন, আমি কেন এসব নিয়ে মৌখিকভাবে কিছু বলছি না। আমার চোখের বিষণ্ণতা বিশ্বকে দেখাতে চাইনি। নিজেকেই জিগ্যেস করেছি; হৃদয় ভেঙে গেলে গান করব কী করে?

ডাফি বলেন, এরপর আস্তে আস্তে ঠিক হয়েছে সব। কিছুদিন পর আমি একটি ভিডিও সাক্ষাৎকারে সব জানাব। সেখানে কারও কিছু জানার থাকলে আমি জানানোর চেষ্টা করব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর