সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেতা সিদ্দিকের সন্তান মায়ের হেফাজতে থাকবে

news-image

বিনোদন প্রতিবেদক : মায়ের হেফাজতে থাকবে অভিনেতা সিদ্দিকুর রহমানের একমাত্র সন্তান আরশ হোসেন (৬)। তবে সপ্তাহে দুই দিন শিশুটিকে সিদ্দিকুর রহমান নিয়ে আসতে পারবেন এবং সঙ্গে রাখতে পারবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট। তাই আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে শিশুটিকে তার মায়ের হেফাজতে দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

শিশুটির মা মারিয়া মিমের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে মারিয়া মিমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। সিদ্দিকুর রহমানের পক্ষে আইনজীবী ছিলেন মোহাম্মদ আলী।

আইনজীবীরা জানিয়েছেন, শিশুটির অভিভাবকত্ব নিয়ে কোনো পক্ষ চাইলে সংশ্লিষ্ট আদালতে মামলা করার স্বাধীনতা থাকবে বলেও রায় দিয়েছেন আদালত।

উল্লেখ্য, ২০১২ সালের ২৪ মে অভিনেতা সিদ্দিকুর রহমানের সঙ্গে বিয়ে হয় বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমের। ২০১৩ সালের ২৫ জুন তারা পুত্রসন্তানের বাবা-মা হন। আর ২০১৯ সালে ১৯ অক্টোবর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে শিশুটি বাবা ছিদ্দিকুর রহমানের হেফাজতে ছিল। পরে শিশুটির মা তাকে হেফাজতে পেতে হাইকোর্টের দ্বারস্থ হন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী