শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাইক্রো-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও দুইজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত ৭টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বটতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক কারও নাম-পরিচয় জানা যায়নি।

চন্দ্রগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন জানান, মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন যাত্রী গুরুতর আহত হন। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নেয়ার পথে ৩ জন মারা যান। হাসপাতালে নিলে আরও একজন মারা যান। দুর্ঘটনায় আরও দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.খলিলুর রহমান সাংবাদিকদের জানান, সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। দুইজনকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা