,

সেন্সর ছাড়পত্র পেল ডিএ তায়েব-ববির ‘আমার মা’

news-image

বিনোদন প্রতিবেদক : বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেল ডিএ তায়েব ও ববি অভিনীত ছবি ‘আমার মা’। বিষয়টি নিশ্চিত করেছেন এর নির্মাতা শাহরিয়ার নাজিম জয়।

তিনি জানান, ‘আমার মা’ ছবিটি একজন মায়ের কাহিনি নিয়ে নির্মাণ হয়েছে। একজন মায়ের জীবনে বয়ে যাওয়া আনন্দ-বেদনার উপাখ্যান তুলে ধরা হয়েছে এতে। গতকাল এটি চলচ্চিত্র সেন্সর বোর্ড কর্তৃক আনকাট সেন্সর ছাড়পত্র পায়। খুব শিগগিরই এটি মুক্তি দেওয়া হবে।

এদিকে, ‘আমার মা’ ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন সাতবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী আনোয়ারা বেগম। পারিবারিক টানা পোড়েন ও সামজিক প্রেক্ষাপটের গল্পে নির্মিত এই ছবিতে ডিএ তায়েব ও ববির পাশাপাশি আরও অভিনয় করেছেন সোহেল খান, জাহিদ হোসেন শোভন, হোমায়রা হিমু, কল্যান কোরাইয়া, মাকফুবার রহমান সুইট, জাহান এম রহমান, তামান্না, শরীফ সারোয়ার, মুকুল চৌধুরী, শিশুশিল্পী টুনটুনিসহ আরও অনেকে।

এস জি প্রডাকশনের প্রযোজনায় ‘আমার মা’ ছবিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সংস্কৃতিমনা বেশ ক’জন ঊর্ধ্বতন কর্মকর্তা অভিনয় করেছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য