,

অ্যাকশন কন্যার ভূমিকায় মিম

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় চিত্রনায়িকাদের একজন হলেন বিদ্যা সিনহা মিম। রোমান্টিক নায়িকা হিসেবে দর্শকদের কাছে বেশ পরিচিতি এই লাক্স তারকা। তবে এবার চিরচেনা সেই রূপ ভাঙতে যাচ্ছেন মিম। অভিনয় করেছেন অ্যাকশন কন্যার ভূমিকায়। আর তাকে এই রূপে দেখা যাবে লাক্সের নতুন বিজ্ঞাপনে।

এ প্রসঙ্গে মিম বললেন, ‘লাক্স-এর নতুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করছি। ২২ ফেব্রুয়ারি এফডিসিতে এর শুটিং শুরু হয়েছে। বিজ্ঞাপনেও আমাকে নায়িকা হিসেবেই দেখা যাবে। আর তারই কিছু দৃশ্য ফেসবুকে প্রকাশ করেছি।’

জানা গেছে, বিজ্ঞাপনটি নির্মাণ করছেন সাবরিনা আইরিন। মিমের কস্টিউম ডিজাইন করেছেন নিশি।

এদিকে, রায়হান রাফীর ‘পরাণ’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিম। এখন চলছে এর ডাবিংয়ের কাজ। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও শরিফুল রাজ। এরই মধ্যে প্রকাশ হয়েছে ছবিটির টিজার। যা দর্শক মহলে বেশ সাড়াও ফেলেছে। পাশাপাশি একই পরিচালকের ‘ইত্তেফাক’ নামের আরও একটি ছবিতে কাজ করছেন মিম। এতে তার বিপরীতে আছেন জনপ্রিয় তারকা সিয়াম আহমেদ।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর