,

করোনাভাইরাস: চীনে মৃত ২ হাজার ৫৯২; দক্ষিণ কোরিয়ায় নতুন আক্রান্ত ১৬১

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে রবিবার আরো ১৫০ জনের মৃত্যু হয়েছে। দেশটির ন্যাশনাল হেলথ কমিশন সোমবার এ তথ্য জানিয়ে বলেছে, দেশব্যাপী এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৯২ জনে।

জানা গেছে, দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬১ জন। এতে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৩ জন। আর দেশটিতে করোনায় মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৭ জন।

এদিকে, তুরস্ক, পাকিস্তান এবং আর্মেনিয়া রোববার ইরানের সাথে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। কারণ ইরানে আরও করোনাভাইরাস সংক্রমণ এবং মৃত্যুর খবর পাওয়া গেছে। এর ফলে প্রতিবেশী দেশ আফগানিস্তানও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।

এদিকে, ইতালিতে কমপক্ষে ১৫২ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণের খবর মিলেছে। দেশটিতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সূত্র : আল-জাজিরা

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা