সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরির পরীক্ষার নামে ‘প্রেগন্যান্সি টেস্ট’

news-image

অনলাইন ডেস্ক : ভারতের গুজরাটে নারীদের চাকরি করার মতো শারীরিক সক্ষমতা রয়েছে কি না তা পরীক্ষা করার সময় অনেককে জোর করে স্ত্রীরোগ বিষয়ক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গুজরাটের সুরাট শহরের শিক্ষানবিশ সরকারি কেরানি হিসেবে কাজ করা ওই নারীরা জানিয়েছেন, তারা গর্ভবতী কনা সেই পরীক্ষাও করা হয়েছে।

দুই সপ্তাহের মধ্যে এই অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে ধারণা করা যাচ্ছে।

গুজরাটের একটি কলেজের ছাত্রীনিবাসে জোর করে ছাত্রীদের অন্তর্বাস খুলিয়ে তাদের ঋতুস্রাব পরীক্ষা করার ঘটনার অভিযোগ ওঠার কয়েকদিনের মধ্যেই ঘটলো এই ঘটনা।

বৃহস্পতিবার সুরাটের মিউনিসিপাল কর্পোরেশনের কর্মচারী সংঘের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয়েছে। ওই কর্পোরেশনেই প্রায় ১০০ জন ভুক্তভোগী নারী কাজ করেন।

সুরাট মিউনিসিপাল ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ নামের একটি সরকারি হাসপাতালে এই ঘটনা ঘটেছে বলে দাবি করছে কর্মচারী সংঘ। তিন বছরের শিক্ষানবিশ কাল শেষে স্থায়ীভাবে চাকরিতে নিয়োগ পেতে হলে প্রত্যেক শিক্ষানবিশকে এই স্বাস্থ্য পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, তাদেরকে একটি কক্ষে নগ্ন হয়ে দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয় এবং প্রতিবারে কক্ষে দশজনকে একসাথে উপস্থিত করা হয়। সেখানে নারী ডাক্তাররা তাদের ওপর আপত্তিকর ‘ফিঙ্গার টেস্ট’ পরিচালনা করেন।

ভুক্তভোগী নারীরা জানায়,০ পরীক্ষা চলাকালীন অবস্থায় কক্ষের দরজাও পুরোপুরি বন্ধ করা হয়নি। পরীক্ষা চলাকালীন সময় দরজায় ‘শুধুমাত্র একটি পর্দা’ ছিল।

শিক্ষানবিশ নারীদের পরীক্ষা করার বিষয়টি নিয়ে কোনো আপত্তি নেই কর্মচারী সংঘের, তবে তারা হাসপাতালের পরীক্ষা পরিচালনা করার দুঃখজনক পদ্ধতির নিন্দা জানিয়েছে।

কর্মী সংঘের প্রধান টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, কোথাও নারী কর্মীদের এরকম পরীক্ষা করা হয়েছে বলে আমি কখনো শুনিনি। কোনো কর্মচারীর স্বাস্থ্য নিয়ে তাদের সন্দেহ থাকলে গ্রহণযোগ্য পদ্ধতিতে পরীক্ষা করা উচিত।

নাম প্রকাশ না করে এক সরকারি কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানান, যে তিনিও ২০ বছর আগে এই শারীরিক পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছিলেন, তবে সেসময় স্ত্রীরোগ সংক্রান্ত কোনো পরীক্ষা করা হতো না।

সুরাটের মিউনিসিপাল কমিশনার বাঞ্ছানিধি পানি এই ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছেন। শহরের মেয়র জগদিশ প্যাটেল সংবাদ সংস্থা পিটিআইকে জানান, বিষয়টি অত্যন্ত গুরুতর। সূত্র: বিবিসি বাংলা।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে