,

দ্বিতীয় সন্তানের মা হলেন শিল্পা

news-image

বিনোদন ডেস্ক : দ্বিতীয়বার মা হলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সারোগেসির মাধ্যমে রাজ কুন্দ্রা ও শিল্পার ঘরে এলো মেয়ে সন্তান।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সদ্যজাত শিশুর এক ঝলক ছবি শেয়ার করে শিল্পা লেখেন, ‘ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছেন। অশেষ কৃতজ্ঞতা থেকে জানাচ্ছি, আমাদের ঘরে নতুন সদস্যের আগমন হয়েছে। কুন্দ্রা পরিবারের কনিষ্ঠতম সদস্য- সমিশা শেঠি কুন্দ্রা।

শিল্পা তার সন্তানের জন্ম তারিখ উল্লেখ করেছেন ১৫ ফেব্রুয়ারি। ওই পোস্টে সমিশা নামের অর্থও পরিষ্কার করে জানান তিনি। তিনি লেখেন, সংস্কৃতে ‘স’ কথার অর্থ কিছু থাকা বা পাওয়া। আর ‘মিশা’ একটি রুশ শব্দ যার অর্থ ‘ভগবানের মতো কেউ’। সমিশা কথার অর্থ ‘ভগবানের মতো কাউকে পাওয়া’। শিল্পা এই শিশুর আগমনকে তার পরিবারে লক্ষ্মীর আগমন হিসেবেই বিবেচনা করছেন। সেসঙ্গে সবার ভালোবাসা ও আশীর্বাদ চান তিনি।

৪৪ বছর বয়সী অভিনেত্রী শিল্পার ওই পোস্টে নতুন বাবা-মা’কে অভিনন্দন জানিয়েছেন বলি-পাড়ার তারকা থেকে শুরু করে অগণিত ভক্ত-শুভানুধ্যায়ী।

২০০৯ সালে শিল্পপতি রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ে হয় তার। ২০১২-তে তাদের প্রথম সন্তান ভিয়ানের জন্ম হয়।

এদিকে দীর্ঘ বিরতির পর শিগগিরই সিনেমায় ফিরছেন শিল্পা শেঠি। ২০০৮ সালে ‘দস্তানা’ সিনেমায় বিশেষ উপস্থিতির ছয় বছর পর ২০১৪ সালে ‘দিশকিয়াউন’ সিনেমায় এক ঝলক দেখা গিয়েছিল তাকে। তারপর আবারও ছয় বছরের বিরতি ভেঙে ২০২০ সালে ‘নিকাম্মা’ ও ‘হাঙ্গামা ২’ সিনেমায় হাজির হবেন শিল্পা।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি