,

মা হলেন লাক্স তারকা নিশা

news-image

বিনোদন প্রতিবেদক : কন্যাসন্তানের মা হলেন লাক্স তারকা মেহরিন ইসলাম নিশা। ২০ ফেব্রুয়ারি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নবজাতকের জন্ম দেন তিনি।

নিশার স্বামী সৈয়দ নাঈম আহমেদ জানান, ‘গতকাল সকাল সোয়া নয়টায় সন্তান ভূমিষ্ঠ হয়। মা ও কন্যা দুজনই ভালো আছে। সন্তানের নাম রাখা হয়েছে সাঈদা নামীম আহমেদ। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমরা সন্তানের বাবা-মা হয়েছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

নিশা ও নাঈম ২০১৭ সালের ২৫ আগস্ট বিয়ে করেন। ২০০৫ সাল থেকে তাদের বন্ধুত্ব। তারা দুজনই রাজউক উত্তরা মডেল কলেজে পড়াশোনা করেছেন। নাঈম আহমেদ খ্যাতনামা একটি করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত।

এদিকে নিশার মিডিয়ায় উঠে আসা ২০১০ সালে। সে বছর লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হন তিনি। এরপর থেকে তিনি অর্ধশত নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। বিয়ের পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়াতে অভিনয়ে তাকে কম পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য