,

অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৪

news-image

ময়মনসিংহের হালুয়াঘাটে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ধারাবাজার এলাকার রঘুনাথপুরে এ দুর্ঘটনা ঘটে। হালুয়াঘাট থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার এ তথ্য জানান।

নিহতরা হলেন—হালুয়াঘাট উপজেলার বহেলা গ্রামের আরিফুল ইসলাম (২৫), বাঘমারা গ্রামের সজিব আহমেদ (৩৪), সাকিব (৪৫) ও মিজানুর রহমান (৩২)।

বিপ্লব কুমার জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ধারাবাজার এলাকার রঘুনাথপুরে ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন ছয় জন। তাদের উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে সাকিব ও মিজানের মৃত্যু হয়। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি বিপ্লব কুমার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর