সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৩, বেঁচে গেলেন কমল হাসান

news-image

বিনোদন ডেস্ক : তামিলনাড়ুতে কিংবদন্তি তারকা কমল হাসানের সিনেমা ‘ইন্ডিয়ান ২’ এর শুটিংয়ের সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এ সময় লাইট সেট আপ ভেঙে পড়ে তিন সহকারী পরিচালকের মৃত্যু হয়েছে। এ ছাড়া চাপা পড়ে ফ্লোরে থাকা আরও ১০ কর্মী আহত হয়েছেন।

তবে দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন অভিনেতা কমল হাসান। রক্ষা পেয়েছেন ছবির পরিচালক শঙ্করও। তবে গুরুতর জখম হয়েছেন তিনি।

ভারতের সংবাদমাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজ্যের রাজধানী চেন্নাইয়ের অদূরে ইভিপি ফিল্ম সিটিতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সেখানে কমল হাসান উপস্থিত ছিলেন।

সূত্রের খবর, বুধবার ছবির শুটিং চলার সময় ১৫০ ফুট উঁচু ক্রেনের উপরে থাকা লাইটের সেট আপ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এতে চাপা পড়েই শুটিং স্পটে থাকা একাধিক ব্যক্তি আহত হন।

আহতদের মধ্যে তিনজন সহকারী পরিচালকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল সূত্র। দুর্ঘটনায় শঙ্কর রক্ষা পেলেও তার দুই সহকারী নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন অভিনেতা কমল হাসান নিজেই। যদিও সরকারিভাবে এখনো দুর্ঘটনার কথা স্বীকার করা হয়নি।

এ জাতীয় আরও খবর

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন