বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

লিঙ্গ বদল করে পুরুষ হয়ে বিয়ে করলেন পছন্দের নারীকে!

news-image

অনলাইন ডেস্ক : পুলিশ কনস্টেবল ললিতা সালভে অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তনের পর হয়ে যান পুরুষ। অস্ত্রোপচারের এক বছর পর গত ১৬ ফেব্রুয়ারি পছন্দের নারীকে বিয়েও করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, ভারতের মহারাষ্ট্রের পুলিশ কনস্টেবল ললিতা সালভে নাম পরিবর্তন করে এখন হয়েছেন ললিত সালভে। অনেক আইনি লড়াই ও উত্থান-পতনের পর পছন্দের মানুষকে বিয়ে করতে পেরেছেন তিনি।

প্রিয় মানুষের হাতে হাত রেখে ললিত সালভে বলেন, ‘এবার মনের আনন্দে বাঁচতে পারব।’

ললিতা সালভে থেকে ললিত সালভে হওয়ার কঠিন লড়াইয়ের জন্যে ২০১৮ সালের মে মাসে মুম্বাইয়ের সরকারি হাসপাতাল সেন্ট জর্জে অস্ত্রোপচার করান তিনি। পরবর্তী মাসগুলোতে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের চিকিৎসা চলে তার। শেষপর্যন্ত বিড জেলার মজলগাঁও তহসিলের রাজেগাঁও গ্রামের ৩০ বছরের ললিত নিজের পরিচয় পাল্টে ফেলেন। তিনি নারী থেকে হয়ে যান পুরুষ।

অস্ত্রোপচারের পরে মহারাষ্ট্র পুলিশ বাহিনীতে পুরুষ কনস্টেবল পদে কাজ করছেন ললিত সালভে। গত রোববার জীবনের আরেক ইনিংস শুরু করলেন তিনি। আওরঙ্গাবাদ শহরে একটি পারিবারিক অনুষ্ঠানে তার পছন্দের এক নারীকে বিয়ে করেন।

এ জাতীয় আরও খবর

বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল

ঢাকায় ভোর থেকেই মুষলধারে বৃষ্টি, ভোগান্তি চরমে

রাজধানীতে তেলের সংকট কাটার তিন কারণ

৩৭,৮১৪ পরিবারকে নারী প্রধানদের মাধ্যমে ফ্যামিলি কার্ডে অর্থ সহায়তা

২৪ ঘণ্টায় স্বর্ণের দাম কমল

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার

হরমুজ প্রণালি খুলতে তেহরানের তাগিদ

অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার

চলন্ত ফেরিতে অসুস্থ হয়ে পাইলটের মৃত্যু

হত্যা মামলায় আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর

ইসলামী বিশ্ববিদ্যালয় উৎপাদিত সোলার বিদ্যুৎ সরবরাহ করছে জাতীয় গ্রিডে

৫ জেলায় বন্যার আশঙ্কা, চার নদীর পানি বিপৎসীমার উপরে