সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা ভালো কিছু পাইনি ভারতের কাছ থেকে : ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : ভারতের কাছ থেকে ভালো কিছু পাননি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন ভারত সফরকে সামনে রেখে এমন বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওই মন্তব্য করেন।

আসন্ন ভারত সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, ‘ভারতের কাছ থেকে আমরা ভালো কিছু পাইনি।’ তবে তিনি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

ট্রাম্পের সফর ঘিরে ভারতবাসী যে আশা করছেন, তাতে অনেকটাই পানি ঢেলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘ভারতের সাথে আমাদের একটি বাণিজ্য চুক্তি হতেই পারে। তবে আমি চাইছি এই গুরুত্বপূর্ণ চুক্তিটি এই মুহূর্তে নয়, পরবর্তী সময়ের জন্যে তুলে রাখতে।’

আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচন। নির্বাচনের পর ভারতের সঙ্গে বড় কোনো চুক্তি হবে কি না, এমন প্রশ্নে তিনি কিছু জানেন না বলে জানান।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা ভারতের সঙ্গে খুব বড় একটা বাণিজ্য চুক্তি করতে চলেছি। আমাদের এটা করতেই হবে। তবে নির্বাচনের আগে এটি করা সম্ভব হবে কি না তা আমি জানি না। এটা ঠিক যে ভারতের সঙ্গে আমাদের অনেক বড় কোনো চুক্তি হবে।’

যুক্তরাষ্ট্র থেকে ভারত দুগ্ধজাত উপাদান ও মুরগি আমদানি করতে চাচ্ছে। তবে ট্রাম্পের আসন্ন সফরে এ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে না বলে মনে করা হচ্ছে। কেননা, ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বৃদ্ধির মধ্যস্থতাকারী রবার্ট লাইটাইজার এ সফরে ট্রাম্পের সঙ্গে ভারতে আসছেন না। এর ফলে বাণিজ্য চুক্তি নাও হতে পারে। তবে মার্কিন কর্মকর্তারা রবার্ট লাইটাইজারে ভারতে আসা-না আসার ব্যাপারে কোনো কিছু খোলাসা করেননি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে