,

পূর্ণিমা ভালো নেই

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা ভালো নেই। হঠাৎ করে কয়েকদিন ধরে ঠাণ্ডাজ্বর ও গলা ব্যথায় ভুগছেন তিনি। শুরুতে ভেবেছিলেন দু-এক দিনে সেরে যাবে। কিন্তু সেটা সপ্তাহ গড়িয়েছে। ডাক্তারের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসাও শুরু করেছেন তিনি।

এ বিষয়ে পূর্ণিমা বলেন, ১৬ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা শুটিংয়ের শিডিউল দেয়া ছিল। কিন্তু গলা ব্যথার কারণে কথাই বলতে পারছি না। বাধ্য হয়ে পরিচালকদের অনুরোধ করেছি শুটিং পেছানোর জন্য। অসুস্থতা নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে চাই না। এক সপ্তাহের পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা।

এদিকে, পূর্ণিমা দুই সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। দুটি সিনেমাই পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। ‘জ্যাম’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন আরিফিন শুভ। ‘গাঙচিল’-এ পূর্ণিমার সঙ্গে দেখা যাবে ফেরদৌসকে।

জানা গেছে, এই দুই ছবির মধ্যে ‘গাঙচিল’র শুটিং শিগগিরই শেষ হবে। এরপরই ডাবিং ও সম্পাদনার কাজ শেষে ঈদুল ফিতরে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে ছবিটি। এর মাধ্যমে দীর্ঘ ছয় বছর পর জুটি হিসাবে দেখা যাবে ফেরদৌস ও পূর্ণিমাকে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি