সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাপস পালের মৃত্যুতে মমতার শোক

news-image

অনলাইন ডেস্ক : ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা তাপস পাল (৬১) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাপস পালের মৃত্যুতে শোকস্তব্ধ পশ্চিমবঙ্গের শিল্পীমহল। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক টুইটবার্তায় মমতা উল্লেখ করেন, তাপস পালের মৃত্যুতে তিনি শোকাহত। বাংলা সিনেমার একজন উজ্জ্বল নক্ষত্র তথা তৃণমূল কংগ্রেসের সাবেক এমপি ও বিধায়কের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী।

পাশাপাশি প্রয়াত অভিনেতার স্ত্রী নন্দিনী পাল ও মেয়ে সোহিনী পালকেও সমবেদনা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯৫৮ সালের ২৯ সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্ম নেন তাপস পাল। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল।

কলেজে পড়ার সময় নজরে পড়েন পরিচালক তরুণ মজুমদারের। মাত্র ২২ বছর বয়সে মুক্তি পায় তাপস পাল অভিনীত প্রথম ছবি ‘দাদার কীর্তি’।

এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক হিট, সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তাপস পাল অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে ‘সাহেব’, ‘গুরুদক্ষিণা’ ‘অনুরাগের ছোঁয়া’, ‘পারাবত প্রিয়া’, ‘ভালোবাসা ভালোবাসা’ অন্যতম।

তাপস পাল ‘সাহেব’ চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান ১৯৮১ সালে। বাংলার পাশাপাশি তাপস পাল অভিনয় করেছেন বেশ কিছু হিন্দি ছবিতেও। বলিউডের তৎকালীন জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেছেন ‘অবোধ’ ছবিতে।

চলচ্চিত্রে দাপুটে পদচারণার পর যোগ দেন রাজনীতিতে। পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর আসন থেকে তৃণমূল কংগ্রেসের লোকসভার এমপি ছিলেন তাপস পাল।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী