,

শাকিবের নতুন ছবিতে নিঝুম রুবিনা

news-image

বিনোদন প্রতিবেদক : ভালোবাসা দিবসের একটি অনুষ্ঠানে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে নেচেছিলেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিঝুমজ রুবিনা এসবেরই জবাব দিলেন মঙ্গলবার সকালে। বললেন, ‘আমাকে তৃতীয় সারির নায়িকা বলছে- এটা দিয়ে যেমন আমাকে ছোট করা হচ্ছে তেমনই শাকিব খান একজন তৃতীয় শ্রেণীর নায়িকার সঙ্গে পারফর্ম করেছেন, এটা বুঝিয়ে শাকিব খানকে ছোট করা হচ্ছে।’

কেন করা হচ্ছে? এমন প্রশ্নের জবাব না দিলেও মেঘকন্যাসহ তিন চারটি ছবিতে কাজ করা নিঝুম রুবিনা বললেন, ‘সময় এলেই সমালোচকদের মুখ বন্ধ হয়ে যাবে। আমি শিগগির শাকিব খানের নায়িকা হিসেবে চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। প্রাথমিকভাবে কথাবার্তা হয়েছে, শাকিব ভাই রাজি রয়েছেন। এই বিষয়ে এখন আর কিছুই বলা যাচ্ছে না, সময় হলেই জানবেন।’

রুবিনা বললেন, ‘আসলে শাকিব ভাইয়ের সঙ্গে তিনটি গানের স্টেজ পারফর্ম করেছি এটা খুবই চমৎকার হয়েছে। কেউ কেউ হয়তো ঈর্ষাকাতর হয়ে বিষয়টিকে নিতে পারছেন না। তবে কে কী করলো এসব বিষয় নিয়ে আমি মাথা ঘামাই না, কারণ আমি কখনো প্রথম নায়িকা ছাড়া দ্বিতীয় নায়িকাতে অভিনয় করিনি। আমি যেসব বিজ্ঞাপনের মডেল হয়েছে সেসব দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের পণ্য। অতএব সেসব বিষয়ে মাথা ঘামিয়ে লাভ নেই।’

বসুন্ধরা আবাসিক এলাকায় ৩০০ ফিট সংলগ্ন মেহেদী ফুড কোর্টের এ শোটির নাম ছিল ‘বসন্তের ছোঁয়ায় ভালোবাসার উৎসব ২০২০’। অনুষ্ঠানে ওমর সানি, পপি, ফেরদৌস, মৌসুমী, নিরব, ইমন, শিরিন শিলাসহ আরো অনেক গায়ক-গায়িকার উপস্থিতি ও পারফরমেন্স দর্শকরা বেশ উপভোগ করেন।

এই আয়োজনে সংগীত পরিবেশনায় ছিল নগর বাউল জেমস ও এস আই টুটুল। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন শান্তা জাহান। নৃত্য পরিচালনার দায়িত্বে থাকা সাইফুল বলেন, বেশ চমৎকার ও সফল একটি শো ছিল এটি। বেশ বড় আয়োজনের এই শোটি দর্শকরা দারুণ উপভোগ করেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি