সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এ.আর. রহমানের কন্যা তসলিমাকে ধুয়ে দিলেন!

news-image

বাংলাদেশের প্রখ্যাত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন বহু বছর ধরেই দেশছাড়া হয়ে ভারতে অবস্থান করছেন। তার কলমের সক্রিয়তা কমে গেলেও ডিজিটাল মাধ্যমে সক্রিয় আছেন তিনি। নানা বিষয়ে নিয়মিতই নিজের মতামত দিয়ে যাচ্ছেন। সম্প্রতি ভারতের সুরের জাদুকর এআর রহমানের কন্যা খাতিজার বোরকা তার শ্বাসরূদ্ধ করে- এমন মন্তব্য করে ঝড় তুলেছেন তসলিমা। এবার তাকে কড়া জবাব দিয়েছেন এ আর রহমানের মেয়ে খাতিজা রহমান।

গত বছর খাতিজার বোরকায় মুখ ঢাকা নিয়ে শোরগোল হয়েছিল। কিছু মানুষ এটাকে ভালো চোখে দেখেনি। তবে সেবার সাহসী জবাব দিয়েছিলেন স্বয়ং এ আর রহমান। এবার সেই একই প্রসঙ্গ খুঁচিয়ে তুললেন তসলিমা নাসরিন। তিনি খাতিজার একটি ছবি পোস্ট করে টুইটারে লিখেছেন, ‘আমি এ আর রহমানের মিউজিক খুব ভালোবাসি। কিন্তু যখনই তার কন্যাকে বোরকা পরে দেখি, তখনই সাফোকেটেড লাগে। সাংস্কৃতির পরিবারের একজন শিক্ষিতা মহিলারও খুব সহজেই মগজ ধোলাই করা যায়, এটা ভেবেই খুব হতাশ লাগে।’

তার এই মন্তব্যের পর এবার আর চুপ করে থাকেননি খাতিজা। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘এক বছরও কাটল না, আবারও এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু! দেশে তো আরও অনেক কিছু হচ্ছে। একজন নারী কী পরতে চান সেটাই গুরুত্বপূর্ণ। প্রতি বার এই ইস্যুটি সামনে এলেই অনেক কিছু বলার থাকে। আমি যা করছি, তার জন্য আমি খুশি ও গর্বিত। আর আমাকে আমার মতো করে যাঁরা গ্রহণ করেছেন, তাদের ধন্যবাদ। প্রিয় তসলিমা নাসরিন, আমার পোশাকের জন্য আপনি শ্বাসরুদ্ধ বোধ করছেন, এতে আমি দুঃখিত। অনুগ্রহ করে তাজা বাতাস নিন, কারণ আমি আদৌও দমবন্ধ অনুভব করছি না। বরং আমি যা করছি, তার জন্য গর্বিত। নারীবাদের প্রকৃত অর্থ কী, তা গুগুলে একবার দেখে নিন।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী