,

হোমনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপুর্বক জায়গা দখল

news-image

আবু রায়হান চৌধুরী :কুমিলার হোমনা পৌরসভাধীন ৯ নং ওয়ার্ড অর্šÍভূক্ত গোয়ারীভাঙ্গা গ্রামে আদালতের নিষেধাজ্ঞা ও থানা পুলিশের নোটিশ অমান্য করে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে।এ বিষয়ে গোয়ারীভাঙ্গা গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে খোরশেদ আলম (৬৫) থানায় একটি অভিযোগ করেন। এতে একই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে কাবিল মিয়া (৪৫), কাবিল মিয়ার ছেলে মো. ইয়াছিন (২২), মো. তাজুল ইসলামের ছেলে মো. রহিম মিয়া (১৮) ,আমান উল্লাহ’র ছেলে মো. নাছির (২১) ও বাছির (১৯), রফিক মিয়ার ছেলে আরিফ মিয়া (১৮) কে অভিযুক্ত করা হয়।অভিযোগ সূত্রমতে জানা গেছে, গোয়ারীভাঙ্গা মৌজা বি এস ৪৭১ নং খতিয়ানে হালে ৭৫৮ দাগে বাড়ি ০৭.৫০ শতক নালিশি জমি নিয়ে কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে খোরশেদ আলম।

কুমিল্লা পি আর মামলা নং-১১৩/২০২০,তারিখ ২২/০১ /২০২০ ইং।
আদালত ওসি হোমনা থানাকে সরেজমিনে তদন্তপূর্বক দখল ও বেদখল নির্ণয় করে প্রতিবেদন দাখিলের এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। এ পরিপ্রেক্ষিতে গত ২৩/০১/২০২০ খ্রি. আইন শৃঙ্খলা ও শান্তি রক্ষার্থে এবং বিরোধকৃত জমি দখল না করতে উভয় পক্ষকে নোটিশ জারি করেন হোমনা থানা পুলিশ এবং অফিসার ইনচার্জ হোমনা থানা সরেজমিনে তদন্ত করে গত ১২/০২/২০২০ খ্রি. আদালতে প্রতিবেদন প্রেরণ করেন।
কিন্তু আদালতের আদেশ ও পুলিশের নোটিশ অমান্য করে ১৩/০২/২০২০ খ্রি. অনুমান সকাল ৯ টায় অভিযুক্তরা নালিশি জমিতে জোরপূর্বক টিনের বাউন্ডারী দিয়ে এবং একটি রান্না ঘর নির্মান করে জমি দখলের অব্যাহত রেখেছে।

খোরশেদ আলম বলেন, অভিযোগটি আমলে নিয়ে এস আই সেকান্দর আলী নামের একজন পুলিশ কর্মকর্তা বিষয়টি তদন্ত করছেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি