,

অপুর সঙ্গে জিমে ব্যায়াম করছে জয়

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে তার জন্ম হয়। এখন তার বয়স তিন বছর পাঁচ মাস। ছেলেকে নিয়ে সারাক্ষণ মেতে থাকেন অপু বিশ্বাস।

এরই মধ্যে বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’তে প্লে-গ্রুপ পার করেছে জয়। স্কুলেও সে সবার চোখের মণি। অপু বিশ্বাস নিজেই ছেলে জয়কে স্কুলে নিয়ে যাওয়া আসা করেন। ছেলেকে পড়ালেখায় আগ্রহী করে তুলতে তার চেষ্টার শেষ নেই। মাঝে মধ্যেই জয়ের পড়ালেখা, ছবি আঁকা, খেলাধুলার ছবি পোস্ট করেন নিজের ফেসবুক ওয়ালে।

কয়েক দিন আগে জয়ের গান গাওয়ার ভিডিও পোস্ট করেছিলেন অপু বিশ্বাস। জয়ের প্রশংসায় মেতেছিলো নেটিজেনরা। এবার জয়কে নিয়ে জিমে হাজির হয়েছেন অপু। ব্যায়ামে যন্ত্রপাতি দেখে খুশিতে মেতে উঠেছে সে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মায়ের সঙ্গে ব্যায়াম করছে জয়। আজ ভালোবাসা দিবসে সেই ভিডিও অপু নিজেই প্রকাশ করেছেন ফেসবুকে। এই ভিডিওর কমেন্ট ঘরে মা ও ছেলেকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন অপুর ভক্তরা।

প্রসঙ্গত, বাংলাদেশের স্টারকিডদের নিয়ে তেমন আলোচনা হয় না বলা চলে। তবে শাকিব খান-অপু বিশ্বাসের সন্তান জয়কে নিয়ে বেশ মাতামাতি দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় জয়। এই জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।

তার নামে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একাধিক ফ্যানপেজ রয়েছে। রয়েছে অসংখ্য আইডি। ইনস্টাগ্রামেও এই শিশু তারকার ভক্তের অভাব নেই। তার ব্যক্তিগত আইডির পাশাপাশি ইনস্ট্রাগ্রামে তার নামে গ্রুপও আছে। সবমিলিয়ে ভালোই কাটছে মা ও ছেলের দিনগুলো।

https://www.facebook.com/apubiswasabram/videos/2688591128029256/?t=0

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য