,

রাঙ্গামাটিতে পৃথক নৌকাডুবি : পাঁচ মরদেহ উদ্ধার

news-image

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটিতে পৃথক দুই নৌকাডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আছে শিশুসহ তিনজন। পুলিশ জানায়, শুক্রবার রাঙ্গামাটির ঝুলন্ত সেতু থেকে সুবলং যাওয়ার পথে ডিসি বাংলো এলাকায় পর্যটকবাহী একটি নৌকা ডুবে যায়।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে নামেন। পরে তাদের সঙ্গে যোগ দেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।পরবর্তীতে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। তারা চট্টগ্রাম প্যাসিফিক জিন্স গার্মেন্টসের কর্মী বলে জানা গেছে।

অন্যদিকে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর কলার ডিপু এলাকায় ৫৩ জনের ইসকনবাহী একটি নৌকা ডুবে যায়। এই ঘটনায় শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছে। তারা হলো- বিনয় (০৫), টুম্পা মজুমদার (৩০) ও দেবলীলা (১০)। নিখোঁজদের উদ্ধারে প্রশাসন কাজ করছে।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহ জানান, পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনজন নিখোঁজ রয়েছে। তবে মৃতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রাঙ্গামাটি সদর হাসপাতালের আরএমও শওকত আকবর বলেন, নৌকাডুবির ঘটনায় পাঁচটি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। ওই দুর্ঘটনায় হাসপাতালে একজনের চিকিৎসা চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য