,

সদ্যোজাত সন্তান কোয়েলের কোলে

news-image

বিনোদন ডেস্ক : কোলে ফুটফুটে সদ্যোজাত। তাকে পরম মমতায় জড়িয়ে ধরেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। এমন একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এর পরই থেকে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠেছে জনমনে।

কে এই সদ্যোজাত? তার সঙ্গে কোয়েলেরই বা কী সম্পর্ক? অবশেষে জট খুলেছে রহস্যের।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, দীর্ঘদিনের প্রতীক্ষার পর প্রকাশ্যে এল সৌকর্য ঘোষাল পরিচালিত ‘রক্ত রহস্য’ ছবির প্রথম চিত্র। আর সেই ফার্স্টলুকে কোয়েলের কোলে এক সদ্যোজাতকে দেখে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ছবিতে কোয়েলের নাম স্বর্ণজা। পেশায় তিনি একজন রেডিও জকি। পরিচালক সৌকর্য বলেন, পুরো সিনেমাটি ইমোশনাল থ্রিলার।

এদিকে বাস্তব জীবনে কোয়েল অন্তঃসত্ত্বা। মা হওয়ার বেশি দিন বাকি নেই তার। এর মধ্যে ছবির প্রোমোশনে অসুবিধা হবে না-এমন প্রশ্নের উত্তরে সৌকর্য জানান, ‘কোয়েল অসম্ভব কমিটেড একটি চরিত্র। ও যখন কোনো সিদ্ধান্তের সঙ্গে সম্মতি জানিয়েছে, ভেবেই জানিয়েছে। সকল দায়িত্বকে সামাল দিয়ে ছবির জন্য মনোনিবেশ করতে পারবে বলেই ধারণা।’

এর আগে সৌকর্যের আগের ছবি ‘রেনবো জেলি’-কে অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। হল পাওয়া নিয়েই কম ঝামেলা সামলাতে হয়নি তাকে। তবুও সমালোচকদের কাছে সে ছবি প্রশংসা পেয়েছে।

আবারও ব্যাট হাতে নেমেছেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন কোয়েল। ছবি প্রযোজনায় সুরিন্দর ফিল্মস। সব কিছু ঠিক থাকলে আগামী ১০ এপ্রিল মুক্তি পাবে এই ছবি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য