,

সারা কোলে তুলে নিলেন কার্তিককে

news-image

অনলাইন ডেস্ক : বলিউডে প্রেমের গুঞ্জন ছিল কার্তিক আরিয়ান ও সারা আলী খানের। তাদের সে প্রেম ভেঙে গেছে বলেও আলোচনা হয়। তবে এমন গুঞ্জনের মধ্যেই নতুন ছবির প্রচারণাকে ঘিরে কার্তিক-সারাকে দেখা যাচ্ছে বেশ ঘনিষ্টভাবে।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়, কার্তিক আরিয়ান ও সারা আলী খান তাদের মুক্তি প্রতীক্ষিত ছবি ‘লাভ আজ কাল টু’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ছবিটির প্রচারণায় একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কার্তিক ও সারা। আর এখানেই কার্তিক আরিয়ানকে কোলে তুলে নেন সারা আলী খান।

কার্তিককে কোলে তুলে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, কার্তিক আরিয়ানকে কোলে তুলে নিচ্ছেন সারা আলী খান। প্রথমবারে না পারলেও, বার বার চেষ্টা করে শেষ পর্যন্ত কার্তিক আরিয়ানকে কোলে উঠিয়ে নিতে সমর্থ হন তিনি।

আজ ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ‘লাভ আজকাল টু’। ছবিতে সারার বিপরীতে অভিনয় করেছেন কার্তিক।’ লাভ আজকাল’র প্রথম পর্বে অভিনয় করেছিলেন সারার বাবা সাইফ আলী খান।

ছবিটিতে সাইফের বিপরীতে ছিলেন দীপিকা পাডুকোন। এবারও ছবিটি পরিচালনা করছেন ইমতিয়াজ আলী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য