,

ভ্যালেন্টাইনডের ২৩ নাটকে মেহজাবিন

news-image

বিনোদন প্রতিবেদক : বিশেষ দিবস এলেই দর্শকরা মুখিয়ে থাকে নতুন নাটকের জন্য। এই সময় কাজের ব্যস্ততাও থাকে প্রচুর। এবার ভালোবাসা দিবসকে সামনে রেখে প্রায় অনেকগুলো নাটকে কাজ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

সারাবছরই ব্যস্ত থাকতে দেখা যায় এই তাকে। ভালোবাসা দিবসে এবার ২৩টি নাটকে দেখা যাবে দর্শকনন্দিত এই অভিনেত্রীকে। ২৩ নাটকের তিনটি এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে। আর ২০টি নাটক আগামী ১৩ ফেব্রুয়ারি বিভিন্ন টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে।

ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত ‘প্রতিদিন’, ‘এ মন আমার’ ও ‘ঘরে ফেরা’ শিরোনামের ৩টি নাটক প্রকাশিত হওয়ার পর থেকে প্রশংসায় ভাসছে মেহজাবিন।

বাকি ২০টি নাটকও প্রশংসিত হবে বলে আশা করছেন নির্মাতারা। এই তালিকায় আছে কাজল আরেফিন অমির পরিচালনায় ‘স্যার আই লাভ ইউ’, মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ‘মেমোরিস’, এল আর সোহেলের পরিচালনায় ‘দৃষ্টি’, মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘গজদন্তিণী’, সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় ‘শিফট’ অরুন গমেজের পরিচালনায় ‘সিগনেচার’, মুহিদুল মহিমের পরিচালনায় ‘ফটো ফ্রেম’ ও ‘হৃদয় ভাঙা ঢেউ’। সব নাটকে মেহজাবিনের নায়ক আফরান নিশো।

এ ছাড়া ‘অপরূপা’ নামে একটি নাটকে মেহজাবিনের বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব। এটিও বেশ সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য