সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মডেলের নগ্ন ছবি ফাঁসের হুমকি শাদাব খানের!

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানি ক্রিকেটারদের জন্য নারী কেলেঙ্কারি আর ফিক্সিং যেন ডাল-ভাতের মতো। কিছুদিন আগেও শাহিন শাহ আফ্রিদি ও ইমাম-উল-হক নারী কেলেঙ্কারিতে জড়ান। এবার এই তালিকায় নাম লেখালেন লেগ স্পিনার শাদাব খান।

আশরিনা সাফিয়া নামের দুবাইয়ের এক মডেল শাদাব খানের নামে একাধিক অভিযোগ তুলে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন।

ওই মডেলের দাবি, শাদাবের সঙ্গে তার সম্পর্ক ছিল, যা কেউই জানত না। পাকিস্তানি এই লেগ স্পিনারের কাছাকাছি থাকার জন্য তিনি যেসব দেশে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ খেলেন, সেসব দেশে সাফিয়াও গেছেন। পরে এক পাকিস্তানি সাংবাদিক তাদের নিয়ে প্রতিবেদন করলে এই সম্পর্কের কথা সবাই জেনে যায়। এরপর থেকেই আশরিনা সাফিয়াকে হুমকি দিতে থাকেন শাদাব। নিজের কাছে সাফিয়ার যত নগ্ন ছবি আছে, সব ফাঁস করার হুমকি দেন তিনি।

ওই মডেল তার পোস্টে লেখেন, ‘শাদাবের সঙ্গে আমার পরিচয় ২০১৯ সালের মার্চে। আমাদের সম্পর্ক আরও গভীর হয় লন্ডনে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের সময়। শাদাব ও আমার সম্পর্ক নিয়ে অনেকে অনেক কিছুই বলছে, যা আমি ও আমার পরিবারের ওপর বিরূপ প্রভাব ফেলছে। এত দিন আমি এসব পাত্তা দিইনি।’

সাফিয়ার দাবি তিনি নাকি শাদাবের কারণে বাংলাদেশেও এসেছিলেন। তার নানা আত্মত্যাগের পরও নাকি অন্য নারীর সঙ্গে সম্পর্ক গড়তেন শাদাব। তিনি বলেন, ‘পনেরো হাজার আমেরিকান ডলার খরচ করে উড়োজাহাজে করে বিভিন্ন দেশে গিয়েছি শুধু শাদাব যেসব টি-টোয়েন্টি লিগে খেলে, সেখানে ওর খেলা দেখার জন্য, ওর সঙ্গে থাকার জন্য। প্রতিবার ও আমার সঙ্গে থাকার পর অন্য মেয়ের কাছে চলে যেত।’

ওই মডেল বলেন, ‘আমি শাদাবকে সব সময় বিশ্বাস করেছি। কেননা, আমি ওকে যতই দোষ দিই না কেন, ও আমাকে ওর কাছে রাখার জন্য এমন কিছু নেই যা করেনি। কিন্তু একজন পাকিস্তানি সাংবাদিক আমাদের নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে। এরপর থেকেই শাদাব বিভিন্ন নম্বর থেকে এই বলে আমাকে হুমকি দিচ্ছে যে, আমি যদি আমাদের সম্পর্কের কথা প্রকাশ করি, তাহলে সেও ওর কাছে থাকা আমার সব নগ্ন ছবি ফাঁস করে দেবে।’

সাফিয়া লেখেন, ‘আমি এত দিন এই লোককে বিশ্বাস করে গেছি, যা বলেছে অজ্ঞাতসারে মেনে নিয়েছি। কিন্তু আর নয়। এটা পোস্ট করে আমার কোনো লাভ হবে না, কিন্তু এই পোস্টের মাধ্যমে যদি একটা মেয়েরও উপকার হয়, তবে সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি। দুবাইতে আসার পর থেকে আমি এই যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি। শাদাব একমাত্র ছেলে, যাকে আমি আসলেই ভালোবেসেছিলাম। যদিও এখনো আমার মানতে কষ্ট হয় সেটা। আইনি কারণে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব না আমার পক্ষে, আমার ব্যক্তিগত গোপনীয়তার প্রতি অনুগ্রহ করে সবাই সম্মান দেখাবেন।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী