,

সিয়াম আবারও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন

news-image

বিনোদন প্রতিবেদক : মাস কয়েক আগে আন্তর্জাতিক সু ব্র্যান্ড ‘স্কেচার্স’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। আমেরিকান লাইফস্টাইল এবং ফুটওয়্যার কোম্পানিটির বাংলাদেশে যাত্রা শুরুতে সঙ্গী হয়েছিলেন এই নায়ক। এবার সেই ধারাবাহিকতায় আবারও নতুন একটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন ‘পোড়ামন ২’ ও ‘দহন’ খ্যাত এই নায়ক।

‘বাটা’ সু কোম্পানির শুভেচ্ছাদূত হন সিয়াম। গতকাল সন্ধ্যার রাজধানীর টঙ্গীতে ‘বাটা’র বাংলাদেশী পরিচালকদের সঙ্গে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হন বলে জানান সিয়াম। আগামী এক বছর এই প্রোডাক্টের বিভিন্ন প্রচারণায় অংশ নেবেন এবং বিভিন্ন বিজ্ঞাপনে হাজির হবেন তিনি।

সিয়াম আহমেদ বলেন, গতকালই চুক্তিবদ্ধ হলাম, এক বছরের জন্য। সত্যি বলতে আমি বা আমার পরিবারের পছন্দের তালিকায় সবসময় ‘বাটা’ রয়েছে। এবার এমন একটা ব্র্যান্ডের সঙ্গে নিজেকে যুক্ত করে ভীষণ ভালো লাগছে।

এদিকে সিয়াম ব্যস্ত রয়েছেন ‘শান’ সিনেমার শুটিং নিয়ে, যেটি আসছে ঈদেই মুক্তি পাবে। এরপর আগামী ১১ ফেব্রুয়ারি থেকে তিনি অংশ নিবেন ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাতে। এখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন নুসরাত ফারিয়া।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি