শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবির ক্যাডারের বাড়িতে বিপুল অস্ত্র

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকার শিবির ক্যাডার সারোয়ার ওরফে বাবলার বাড়িতে একটি একে-২২ রাইফেলসহ বিপুল অস্ত্র জব্দ করেছে পুলিশ। তার বাড়ি থেকে ৩০টি বুলেট, একটি এলজি ও এর চারটি কার্ট্রিজও পাওয়া গেছে বলে পুলিশ জানায়।

কাতার থেকে আসার পর শনিবার ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সারোয়ারকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। সে আরেক শীর্ষ সন্ত্রাসী নুরুন্নবি ওরফে ম্যাক্সনের ঘনিষ্ঠ সহযোগী। নুরুন্নবি শিবিরের ক্যাডার হিসেবে পরিচিত। ২০১১ সালেও পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ এই দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তখনও জব্দ করা পাঁচটি আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি একে-২২ ছিল।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার পরিত্রাণ তালুকদার জানান, ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর শনিবার সারোয়ারকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। স্বীকারোক্তি অনুযায়ী বায়েজিদ বোস্তামির খন্দকিয়া পাড়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি জব্দ করা হয়।

ওই পুলিশ কর্মকর্তা জানান, সারোয়ার তিন বছর আগে কাতারে পালিয়ে গিয়েছিল। সেখানে মারামারির একটি ঘটনায় এক মাসের কারাদণ্ড হয় তার। সাজার মেয়াদ শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এর পরই ঢাকায় বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

পুলিশ জানায়, হত্যা, চাঁদাবাজির মাধ্যমে চট্টগ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল শিবির ক্যাডার ম্যাক্সন ও সারোয়ার। বিদেশে বসেই তারা স্থানীয় সন্ত্রাসীদের মাধ্যমে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছিল।

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা