সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মা হওয়ার জন্য প্রহর গুনছেন তাসনুভা এলভিন

news-image

বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা এলভিন মা হতে যাচ্ছেন। খবরটি দেশ রূপান্তরকে নিজেই জানালেন তিনি। এলভিন বলেন, ‘মা হতে যাওয়ার খবরটি সত্যি। আমি এখন মা হওয়ার জন্য প্রহর গুনছি। এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করতে পারব না।’

অনাগত সন্তান যাতে ভালো থাকে, সুস্থ থাকে সে জন্য নিয়মিত চেকআপ করাচ্ছেন তিনি। এলভিন বলেন, ‘আমার অনাগত সন্তান যেন সুস্থ থাকে সে জন্য নিয়ম কানুন মেনে নিজেও সুস্থ থাকার চেষ্টা করছি, নিয়মিত চেকআপ করাচ্ছি। ডাক্তারের কথা মতো চলছি। আজও ডাক্তারের চেম্বারে এসেছি, সেখান থেকেই কথা বলছি।’

এদিকে মা হওয়ার জন্য ছয় মাসের বেশি সময় ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘অনেক দিন ধরেই শুটিং করছি না। আপাতত বিশ্রামে আছি। সন্তান জন্মের পর আবার অভিনয়ে ফিরব।’

কবে নাগাদ সন্তানের মুখ দেখা যেতে পারে জানতে চাইলে এলভিন বলেন, ‘ডাক্তাররা জানিয়েছেন আগামী জুলাই মাসের মাঝামাঝিতে আমার অনাগত সন্তান পৃথিবীর আলো দেখবেন। সবার দোয়া কামনা করি, যেন সুস্থ, সবল একজন সন্তানের মা হতে পারি।’

উল্লেখ্য, ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আগমন ঘটে এলভিনের। এরপর একের পর নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে নিজেকে পরিচিত করে তুলেন দর্শকদের কাছে। ভালোবাসার সম্পর্ক থেকে পারিবারিকভাবে ২০১৭ সালের ২৬ মার্চ ফাহাদ রিয়াজীকে বিয়ে করেন তাসনুভা এলভিন। তাসনুভা এলভিন অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে শুটিং করেছেন। তার অভিনীত ডেসটিনেশন ওয়েডিং, জামাই শ্বশুর, একটি ফুলের গল্প, সাদা কাগজে সাজানো অনুভূতি নাটকগুলো বেশি দর্শক প্রিয়তা পায়।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী