,

পরীর সঙ্গে সেলফি তুললেন পুলিশ

news-image

বিনোদন প্রতিবেদক : সময়ের জনপ্রিয় চিত্রনায়িকাদের একজন পরীমনি। সৌন্দর্য আর অভিনয় গুণে অল্প ক’দিনেই পরী পৌঁছে গেছেন জনপ্রিয়তার র্শীষে। সিনেমার পাশাপাশি গ্ল্যামার গার্ল’খ্যাত এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বেশ সরব ও জনপ্রিয়। ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে তিনি ব্যক্তিগত কিংবা পেশাগত জীবনের নানা খুঁটিনাটি বিষয় নিয়মিত প্রকাশ করে থাকেন। এবার পরীমনিকে দেখা গেল পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সেলফিতে।

শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গৌরবময় সেবার ৪৫’র অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরীমনি। বনানীতে অনুষ্ঠিত এই আয়োজনে পরীকে ঘিরে সেলফি তোলেন পুলিশ সদস্যরা।

পরীমনি বলেন, ‘ছোটবেলায় পুলিশ হওয়ার স্বপ্ন ছিল। পুলিশের প্রতি আমার আলাদা সম্মানবোধ রয়েছে। আমার বাবাও ছিলেন পুলিশ অফিসার। আর তাই তাদের আমন্ত্রণ পেয়েই চলে এসেছি। খুব ভালো লেগেছে।’

এদিকে, সম্প্রতি পরী শেষ করেছেন ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজের কাজ। সহিদ উন নবীর পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন সজল। এছাড়াও ইতিমধ্যেই পরী শেষ করেছেন ‘বিশ্বসুন্দরী’ সিনেমার শুটিং। চয়নিকা চৌধুরী পরিচালনায় এতে পরীর বিপরীতে আছেন সিয়াম আহমেদ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য