,

হ্যাটট্রিক জয়ের পথে কেজরিওয়াল!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে এগিয়ে আছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। বুথফেরত জরিপের পূর্বাভাস অনুযায়ী, এই নির্বাচনে জিতে তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লির ৭০ আসনের মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ৫০-৫৫টি আসনে জিতেছে বলে বুথফেরত জরিপে বলা হয়েছে। অর্থাৎ কেজরিওয়াল আরও একটি নিরঙ্কুশ জয় পেতে যাচ্ছেন বলে বুথফেরত জরিপে বলা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার

শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোটগণনা। দিল্লিতে ভোটার প্রায় দেড় কোটি।

দিল্লিতে কেজরিওয়াল ফ্যাক্টর হয়ে ওঠেন ২০১৩ সালে। দীর্ঘদিন জিইয়ে থাকা দিল্লির নাগরিক সমস্যাগুলো সবার সামনে আনতে সক্ষম হন তিনি। তার সঙ্গে ধীরে ধীরে যুক্ত হয় মধ্যবিত্ত শ্রেণির বড় একটি অংশ। তাদের সঙ্গে নিয়ে নির্বাচনে নামেন কেজরিওয়াল।

প্রথমবার দিল্লিতে নির্বাচন করে বিধানসভার ৭০ আসনের মধ্যে ২৮টিতে জয় পায় কেজরিওয়ালের আম আদমি পার্টি। সেবার ৩১ আসন নিয়ে বিজেপি একক গরিষ্ঠতা পায়।তবে কেজরিওয়ালের সঙ্গে তারা সরকার গঠন করেনি। ব্যাপক ভরাডুবি হওয়া কংগ্রেস পায় আট আসন। কেজরিওয়াল সরকার গঠনে কংগ্রেসের সমর্থন পান। প্রথমবার মুখ্যমন্ত্রী হন কেজরিওয়াল। তবে তার সরকার মাত্র ৪৯ দিন টিকেছিল।

দ্বিতীয় দফায় নির্বাচনে এককভাবে বিধানসভায় বিশাল জয় পায় আম আদমি পার্টি। ৭০ আসনের মধ্যে ৬৭টিতেই জিতে ইতিহাস তৈরি করেন কেজরিওয়াল। কংগ্রেস একটি আসনও তখন পায়নি।

আর বাকি তিন আসন পেয়েছিল বিজেপি। তখন বোঝা যায়, দিল্লির মানুষ বড় বড় রাজনৈতিক দলের গালভরা প্রতিশ্রুতির চেয়ে উন্নয়নকর্মী কেজরিওয়ালকেই তাদের মানুষ হিসেবে বেছে নিয়েছেন। সেই থেকে বিজেপি ও কংগ্রেস দিল্লিতে খুব বেশি সুবিধা করতে পারেনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা