রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাবিলার চার বছর পর বিয়ের স্বীকারোক্তি

news-image

বিনোদন প্রতিবেদক : নাবিলা ইসলাম। এই সময়ের নাটকের ব্যস্ত অভিনেত্রী তিনি। টিভি নাটকে তার উপস্থিতি চোখে পড়ার মতো। ধীরে ধীরে হয়ে উঠছেন জনপ্রিয়ও। এই অভিনেত্রীই চার বছর আগে বিয়ে করেছেন বলে সম্প্রতি জানালেন গণমাধ্যমের কাছে। অথচ তার বিয়ের বিষয়টি এই চার বছর গোপনই রেখেছেন বলা যায়।

সম্প্রতি এ অভিনেত্রী ভালোবাসা দিবসের একটি নাটকে শুটিং। সেখানেই জানালেন চার বছর আগের বিয়ে করার কথা। নাবিলা বলেন, আমি অনেক দিন থেকেই এনগেজড। আমি চার বছর আগে বিয়ে করেছি, কিন্ত সেভাবে সবাইকে বলা হয়নি। বিষয়টা আমি কখনো গোপনও রাখতে চাইনি।’

চার বছর আগে বিয়ে করলেও মাঝে এই প্রতিবেদকের পক্ষ থেকে বেশ কয়েকবার জানতে চাওয়া হয়েছে বিয়ের কথা। বরাবরই বিষয়টি এড়িয়ে গেছেন তিনি। সম্পর্কের বিষয়ে কোন কথাই বলতে চাননি।

এই এড়িয়ে যাওয়ার কারণ জানতে চাইলে নাবিলা বলেন, ‘আমি আসলে আগে এ ধরনের প্রশ্নের উত্তর দিইনি, অ্যাভয়েড করেছি। তবে বিষয়টি আমাদের মিডিয়ার অনেকেই জানেন। তাই তেমন আয়োজন করে আর বলা হয়নি।’

তবে স্বামী কি করছেন নাম কি এসব বিষয়ে আপাতত কিছু বলতে নারাজ তিনি। সময় হলে সবই জানানো হবে বলে মন্তব্য তার।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী