মাসুদকে ফেরালেন তাইজুল
স্পোর্টস ডেস্ক : সেঞ্চুরি পূর্ণ করার পর ব্যক্তিগত ইনিংস আর লম্বা করার সুযোগ পেলেন না শান মাসুদ। পাকিস্তানী এই ওপেনারকে উইকেট ছাড়া করে বাংলাদেশ দলকে ব্রেক থ্রু এনে দিয়েছেন তাইজুল ইসলাম।
বাঁহাতি এই স্পিনারকে খেলতে গিয়ে সরাসরি বোল্ড হন মাসুদ। ২০৫ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। উইকেট ছাড়ার আগে পাকিস্তান দলের এই ওপেনার ১৬০ বলে ১১ চারে খেলেন ১০০ রানের ইনিংস। দ্বিতীয় উইকেটে আজহার আলির সঙ্গে ৯১ ও তৃতীয় উইকেটে বাবার আজমের সঙ্গে ১১২ রানের জুটি গড়েন মাসুদ।
টেস্ট ক্রিকেটে এটি তার টানা দ্বিতীয় ও সব মিলিয়ে তৃতীয় সেঞ্চুরি। ঘরের মাঠে সবশেষ খেলা শ্রীলঙ্কার বিপক্ষে করাচি টেস্টে ১৩৫ রানের ইনিংস খেলেছিলেন মাসুদ। তার বিদায়ে চতুর্থ উইকেটে বাবর আজমের সঙ্গে জুটি গড়েছেন আসাদ শফিক।











