,

সোনাক্ষী বক্স অফিসের রানী!

news-image

বিনোদন ডেস্ক : ২০১০ সালে সালমান খানের ‘দাবাং’ ছবির হাত ধরে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। গত এক দশক বলিউডে রাজত্ব করছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এই ১০ বছরেই বক্স অফিসে তিনি যা জাদু করেছেন, বহু বছর ইন্ডাস্ট্রিতে থেকেও অনেকে তা করতে পারেননি।

গত এক দশকে বক্স অফিসে সোনাক্ষী সিনহার ছবি মোট ব্যবসা করেছে ১৫০০ কোটি রুপির। এখন পর্যন্ত ১০০ কোটির ক্লাবে পৌঁছেছে সোনাক্ষী অভিনীত পাঁচটি ছবি। বলিউডের ইতিহাসে তিনিই তৃতীয় নারী, যার ক্যারিয়ারে রয়েছে এমন সাফল্য। এ খবর অবশ্য নিজেই জানিয়েছেন সোনাক্ষী।

শুক্রবার টুইটারে সোনাক্ষী লেখেন, ‘দুনিয়া আমাকে যে প্রতিভা দিয়েছে তার জন্য আমি আমার সবটুকু উৎসর্গ করেছি। দিনের পর দিন, রাত-দিন আমি চেষ্টা করেছি আগের থেকে নিজেকে আরও উন্নত করতে। সততার সঙ্গে নিজের কাজ করে গিয়েছি। আর একটি কথা উপলব্ধি করেছি… লবিং, পুরস্কার কোনো কিছুরই প্রাধান্য নেই। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প হয় না। তাই কোনো পিআর নয়, নিজের কাজের ওপরেই ভরসা রেখেছি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালোবাসা… আপনাদের থেকে পাওয়া অকুণ্ঠ ভালোবাসা।’

চলুন জেনে নিই, সোনাক্ষী অভিনীত কোন ছবি কত ব্যবসা করেছে। ‘দাবাং’ [২০১০] ১৪১.২৫ কোটি, ‘রাউডি রাঠৌর’ [২০১২] ১৩৩.২৫ কোটি, ‘সান অব সর্দার’ [২০১২] ১০৫.০৩ কোটি, ‘দাবাং ২’ [২০১২] ১৫৫ কোটি, ‘হলিডে’ [২০১৪] ১১২.৪৫ কোটি, ‘ইত্তেফাক’ [২০১৭] ৩০.১৯ কোটি, ‘মিশন মঙ্গল’ [২০১৯] ২০৮.০৫ কোটি রুপি।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু