,

ভোট চলছে দিল্লি বিধানসভার

news-image

অনলাইন ডেস্ক : ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

২০১৫ সালে বিপুল আসনে জিতে জয় পেয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। সেই জয়ের ধারা ধরে রাখতে মরিয়া তারা। অন্যদিকে, বিজেপি চাইছে ২০ বছর এখানে ক্ষমতায় না থাকার পর অবশেষে জয় পেয়ে সরকার গড়তে।

দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক রণবীর সিং জানান, সব জায়গায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। খবর এনডিটিভির

এদিকে নির্বাচনের আগেই অরবিন্দ কেজরিওয়ালকে শোকজ নোটিস দিয়েছে নির্বাচন কমিশন। টুইটারে ‘হিন্দু-মুসলিম’ ভিডিও পোস্ট করার অভিযোগে তাকে শোকজ করেছে কমিশন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেজরিওয়ালের পোস্ট করা ওই ভিডিও ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করেছে’। আর সে কারণেই তাকে শোকজ করা হয়েছে।

৭০টি বিধানসভা কেন্দ্রে মোট প্রার্থী সংখ্যা ৬৭২ জন। ২০১৫ সালে ৭০ আসনের মধ্যে ৬৭টিতে জয়লাভ করেছিল আপ। সেই জয়ের ধারা বজায় রাখতে চায় তারা।

অন্যদিকে, বিজেপির আত্মবিশ্বাস লোকসভা নির্বাচনের সাফল্য তারা ধরে রাখবে। লোকসভায় সাতটি কেন্দ্রেই জয়ী হয়েছিল গেরুয়া শিবির।

২০১৫ সালে আপ পেয়েছিল ৫৪ দশমিক ৩ শতাংশ ভোট। বিজেপি পেয়েছিল ৩২ শতাংশ ভোট। কংগ্রেস পেয়েছিল ৯ দশমিক ৬ শতাংশ ভোট।

আপের অধীনে রয়েছেন ৬০ জন বিধায়ক। একটি বিধানসভা কেন্দ্রে পরে উপনির্বাচনে জয়ী হয় বিজেপি। বাকি ছয়জন বিধায়ক অন্য দলে যোগ দিয়েছেন বলে বাতিল হয়েছেন।

মোট ১ কোটি ৪৭ লাখ ভোটারের ভোট দেওয়ার কথা রয়েছে।

বিশেষ পুলিশ কমিশনার (গোয়েন্দা) প্রবীণ রঞ্জন জানান, নিরাপত্তার দায়িত্বে থাকবে ১৯০ কোম্পানি বাহিনী।

এবারের ভোটগ্রহণে যে সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে তা ২০১৯ লোকসভা নির্বাচনের প্রায় চারগুণ বলে জানিয়েছেন তিনি।

দিল্লি বিধানসভায় মোট বুথকেন্দ্র রয়েছে ১৩ হাজার ৭৫০টি, একটি অতিরিক্ত বুথ রয়েছে ২ হাজার ৬৮৯টি জায়গায়।

শাহিনবাগ পড়েছে ওখলা বিধানসভা কেন্দ্রে। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদের বিক্ষোভ অবস্থান চলছে ওখানে। গত ১৫ ডিসেম্বর থেকে সিএএ ও প্রস্তাবিত এনআরসির প্রতিবাদে সেখানে বিক্ষোভ চলছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা