,

তামিল নায়কের বাড়িতে আয়কর বিভাগের হানা, উদ্ধার ৭৭ কোটি!

news-image

বিনোদন ডেস্ক : কর ফাঁকি দেওয়ার অভিযোগে তামিল সুপারস্টার অভিনেতা বিজয়ের বাড়িতে আয়কর দফতরের হানা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। হানা দিয়ে উদ্ধার হয়েছে প্রায় ৭৭ কোটি টাকা (ভারতীয় রুপি)!

সর্বশেষ ‘বিগিল’ ছবিতে দেখা গিয়েছিল বিজয়কে। তামিল ইন্ডাস্ট্রির সব থেকে বড় হিট ছিল এই সিনেমাটি। আরও জানা গেছে, অফিসাররা ৩৮টি জায়গায় তল্লাশি শুরু করেছে, তাদের তালিকায় রয়েছেন এই অভিনেতা, প্রযোজক এবং আরও অনেকেই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর ফাঁকির পরিমাণ ৩০০ কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে। তবে গল্প বলছে অন্য কথা।

উল্লেখ্য, ২০১৭ সালে বিজয়ের ‘মার্শাল’ ছবিটি মুক্তি পেয়েছিল। আর সেখানেই নোট বাতিলের বিষয়টি দেখানো হয় এবং তা নিয়ে কটাক্ষ করা হয়। ছবির সংলাপে নোট বাতিল নিয়ে কটাক্ষ করায় বিরোধিতা করেছিল বিজেপি। জানা যায়, সেই সংলাপগুলো বাদ দেওয়ারও কথা বলা হয়েছিল। কিন্তু কোনও কিছুই করা হয়নি।সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু