,

সাতবার ‘থাপ্পড়’ মারা হয়েছে আমাকে : তাপসী

news-image

বিনোদন ডেস্ক : তাপসী পান্নু বলিউডে এই মুহূর্তে ব্যস্ত নায়িকাদের মধ্যে অন্যতম। পিঙ্ক, সান্ড কি আঁখ, মুল্ক, বদলাসহ অনেক ছবিতে তার দাপুটে অভিনয় মুগ্ধ করেছে সিনেমাপ্রেমীদের।

এখন তার পরবর্তী সিনেমা ‘থাপ্পড়’ নিয়ে কাজ করছেন তিনি। অনুভব সিনহা পরিচালিত এই ছবিতেও তাপসী এক প্রতিবাদী নারীর ভূমিকায় অভিনয় করেছেন।

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিনকে তাপসী বলেন, ‘সঠিক দৃশ্যটি পেতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমাকে বারবার মার খেতে হয়েছে। এ ছবিতে একবারই থাপ্পড় মারা দেখানো হয়েছে, তবে আমাকে পাভেল সাতবার চড় মেরেছে। সাতটা রিটেক ভাবুন! তবে ওই শটটা এতটাই গুরুত্বপূর্ন ছিল যে আমারা বাধ্য ছিলাম একদম পারফেক্ট শট দিতে। গোটা ছবিতে কোনও দৃশ্য এত বেশিবার টেক করতে হয়নি। আমরা ওই দৃশ্যটায় একদম সেরাটা দেব বলে বদ্ধপরিকর ছিলাম। অনুভব বলেছিলো, চড় মারার দৃশ্যটা এতটাই পারফেক্ট হতে হবে যাতে দর্শকরা যখন ৬০এমএমের পর্দায় সেটা দেখবে তারাও যেন সেই ব্যাথাটা অনুভব করতে পারে। পাভেল তো এতটাই ভয়ে ছিল আমাকে চড় মারতে যে দুদিন ধরে ও নিজে মানসিক প্রস্তুতি নিয়েছে।’

তিনি আরও জানান, পাভেল তার কাছে একটা অদ্ভূত প্রস্তাবও রেখেছিল। ‘সত্যি বলতে পাভেল আমাকে অনুরোধ করেছিল আমিও যেন ওকে পাল্টা চড় মারি, যাতে শ্যুটিংয়ের জন্য হলেও ওর ব্যক্তিগত খারাপ লাগাটা যেন একটু কমে। ও এতটাই দ্বিধাগ্রস্ত ছিল যে গালে চড় মারতে গিয়ে আমাকে কোনো সময় ঘাড়ে মেরেছে, তো কখনও কানে। আমাকে বারবার বলতে হয়েছে সবকিছু ভুলে যাও, শুধু একটা জোরে থাপ্পড় মেরে কাজটা শেষ করো’, বলেন তাপসী।

ছবিটিতে তাপসী ছাড়াও অভিনয় করেছেন রত্না পাঠক শাহ, মানব কৌল, দিয়া মির্জা, তনভি আজমি, রাম কাপুর। ২৮ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলছে থাপ্পড়। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘থাপ্পড়’।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য