,

আবারও জুটি বাঁধলেন ডিএ তায়েব-মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : গত বছর ডিএ তায়েবের সঙ্গে জুটি বেঁধে ‘অন্ধকার জগত’ ছবিতে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার আবারও জুটি বাঁধলেন তারা। অভিনয় করছেন ‘অফিসার’ নামের একটি ছবিতে।

অভিনয়ের পাশাপাশি এটি নির্মাণ করছেন ডিএ তায়েব। আগামী ১২ ফেব্রুয়ারি এর দ্বিতীয় লটের শুরুর কথা রয়েছে।

ডিএ তায়েব বলেন, ‘প্রথমবারের মতো সিনেমা পরিচালনা করছি। আর আমার প্রথম সিনেমার নায়িকা হিসেবে থাকছে মাহিয়া মাহি। এটি আমাদের একসঙ্গে দ্বিতীয় কাজ। ১০ দিন আগে সিনেমার প্রথম লটের শুটিং শেষ করেছি। নায়িকা ছাড়া কিছু অ্যাকশন দৃশ্য এতে করা হয়েছে। দ্বিতীয় লট থেকে এতে মাহি যুক্ত হবে।’

তিনি আরও জানান, ‘অফিসার’ ছাড়াও নতুন ছবি ‘ঈশা খাঁ’তে অভিনয় করবেন ডিএ তায়েব ও মাহিয়া মাহি।

জানা গেছে, এস জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘অফিসার’ ছবিতে আরও অভিনয় করছেন অমিত হাসান, দীপা খন্দকার, জয়রাজ, আনহা তামান্না প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি