শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক সেবনে দুই ছাত্রের মৃত্যু

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে বেড়াতে আসা ঢাকার দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মারা গেছেন। গত রবিবার তাঁদের একজন মারা গেছেন কক্সবাজারে এবং অপরজন চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা গেছেন রাজধানী ঢাকায়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শাহজাহান কবির জানান, আবির রহমান রুমি (২৪) ও তার বন্ধু মোহাম্মদ আরেফিন (২৫) নামের দুই ছাত্র গত দু’দিনে মারা গেছেন। তারা দুই জনই কক্সবাজার বেড়াতে এসেছিলেন।

ওসি শাহজাহান কবির জানান, তারা চার বন্ধু গত শুক্রবার কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। সাগরপাড়ের একটি হোটেলে কড়্গ ভাড়া নিয়ে তারা মাদক সেবন করেন। শনিবার চারজনই অসুস্থ হয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে যান। রবিবার দুপুরে আবির রহমান রম্নমি কক্সবাজার সদর হাসপাতালে মারা যান। গুরম্নতর অসুস্থ অবস্থায় মোহাম্মদ আরেফিন এবং তার আরেক বন্ধুকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল সোমবার ভোরে আরেফিনও মারা যান। তাদের অপর বন্ধু মুনতাসির তাহামিদ নিসর্গকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) মাসুম খান জানান, কক্সবাজার জেলা সদর হাসপাতালের চিকিত্সকগণ জানিয়েছেন, মাদকের কারনে তারা সবাই অসুস্থ হয়ে পড়েন।

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা