,

এক সিনেমায় রিফাত-মিন্নি-নয়ন!

news-image

বিনোদন প্রতিবেদক : রিফাত-মিন্নি-নয়ন তিনজনের কাহিনী জড়িয়ে তৈরি হচ্ছে সিনেমা ‘পরাণ’। নির্মাতা রায়হান রাফি পরিচালিত সিনেমাটির টিজার প্রকাশ পেল সোমবার (৩ ফেব্রুয়ারি)।

এই ছবির টিজারে প্রধান তিন চরিত্রে আছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোহান। তারা তিনজনই থাকবেন রিফাত, মিন্নি ও নয়নের ভূমিকায়।

টিজারটি দেখে এরই মধ্যে প্রশংসায় ভাসাচ্ছেন দর্শক। আর তারাই দাবি তুলেছেন, ছবিটি নির্মিত হচ্ছে বরগুনার সেই কাহিনীকে কেন্দ্র করে।

চলচ্চিত্রটির ১ মিনিট ২০ সেকেন্ডের টিজার থেকে ধারণা করা যাচ্ছে এটি ত্রিভুজ প্রেমের গল্প। যেখানে খুন হওয়া রিফাত চরিত্রে দেখা যেতে পারে ইয়াশ রোহানকে। খুনি নয়ন বন্ডের চরিত্রটি ধারণ করবেন শরীফুল রাজ। আর দুজনের প্রেমিকা বা স্ত্রী চরিত্রে হাজির হবেন মিম।

টিজারে এও দেখা যায়, জনসম্মুখে ক্ষিপ্ত রাজকে আটকানোর চেষ্টা করছেন মিম। সবশেষে দেখা যায়, রাজকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। যা রিফাত হত্যাকান্ড ঘটনার সঙ্গে অনেকটাই সাদৃশ্য রয়েছে।

সিনেমাটি রিফাত, মিন্নি ও নয়নকে কেন্দ্র করে বানানো হচ্ছে এমনটা দাবি তুলেছেন লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলেও।

তবে নির্মাতা রায়হান রাফি শুধু জানিয়েছেন, ছবিটি বানাতে একটি সত্য ঘটনা থেকে উৎসাহ পেয়েছি। কিন্তু এটা মিন্নির ঘটনা নয়। একটা মেয়ে দুজন ছেলের সঙ্গে প্রেম করে এরকম গল্পের সিনেমা অহরহ আছে এই দেশে ও আমাদের সিনেমাতেও। এখনই কোনো সিদ্ধান্তে না গিয়ে সবাইকে ছবিটি দেখার অনুরোধ করবো।

নির্মাতা জানিয়েছেন, ‘পরাণ’ চলচ্চিত্রের শুটিং শেষ হয়েছে। ময়মনসিংহে টানা ৩১ দিন হয়েছে এই ছবির দৃশ্যায়ণ। ছবিটি আসছে ভালোবাসা দিবসে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য