সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের সেমিতে বাংলাদেশের যুবারা

news-image

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ছিটকে দিয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। পচেফস্ট্রমের সেনওয়েস পার্কে বৃহস্পতিবার বাংলাদেশের যুবারা প্রোটিয়াদের হারিয়েছে ১০৪ রানের বড় ব্যবধানে।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। পারভেজ ইমন ও তানজিদ তামিম দলকে ভালো শুরু এনে দেন। তানজিদ তামিম, তৌহিদ হৃদয় ও শাহাদাত হোসেনের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬১ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেন তানজিদ হাসান। এছাড়া সাহাদাত হোসেন ৭৪ ও তৌহিদ হৃদয় ৫১ রান করেন। দক্ষিণ আফ্রিক অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে ফেকো মোলেটসেন ২টি ও তিয়ান ভ্যান ভুরেন একটি উইকেট নেন।

জয়ের জন্য ২৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করলেও সেই ধারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি প্রোটিয়া যুবারা। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ৪৩তম ওভারের তৃতীয় বলে গুটিয়ে যাওয়ার আগে স্কোরবোর্ডে সাকল্যে ১৫৭ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল।

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন লুক বেফোর্ট। এ ছাড়া জোনাথন বার্ড খেলেন ৩৫ রানের ইনিংস। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে রাকিবুল হাসান ৫টি, তানজিম হাসান সাবিক ২টি এবং শরিফুল ইসলাম ও শামীম হোসেন একটি করে উইকেট নেন।

৯.৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৯ রানের বিনিময়ে ৫ উইকেট নেওয়া রাকিবুল হাসান ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

আগামী ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী