,

‘এই নাও আজাদি’ বলে গুলি (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী মিছিলে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটেছে। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে এই ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার মহাত্মা গান্ধীর ৭২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিছিল বের করেছিল জামিয়ার শিক্ষার্থীরা। এতে যোগ দেয় সাধারণ মানুষও। সে সময় পুলিশের উপস্থিতিতে মিছিলকে লক্ষ্য করে গুলি চালায় এক যুবক।

‘ইয়ে লো আজাদি’ বলে বিক্ষোভকারীদের দিকে গুলি চালায় সে। তাতে এক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তার হাতে গুলি লেগেছে।

এই ঘটনায় পুলিশের নীরব ভূমিকার সমালোচনা করেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, বিক্ষোভকারীদের আটকাতে ব্যারিকেড বসায় পুলিশ। মিছিল নিয়ে এগোতে না পারায় রাস্তার ওপরই বসে পড়েন আন্দোলনকারীরা। তখনই পুলিশি নিরাপত্তা টপকে পিস্তল হাতে মিছিলের একেবারে সামনে চলে আসে এক ব্যক্তি। আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায় সে।

গুলি ছোড়ার সময় বিক্ষোভকারীদের উদ্দেশে বন্দুকধারী হুমকি দেয়, ‘কিসকো আজাদি চাহিয়ে? ম্যায় দুঙ্গা আজাদি। ইয়ে লো আজাদি।’ (কে আজাদি চায়, আমি আজাদি দেব, এই নাও আজাদি)

ছবি ও ভিডিওতে দেখা যায়, বন্দুকধারীর পেছনে কিছু দূরেই ছিল পুলিশ টিম। বন্দুকধারীকে বাধা দেয়ার বদলে পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ বিক্ষোভকারীদের।

এদিকে এই ঘটনার পর গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে বন্ধ করে দেয়া হয়েছে ওই এলাকার যানবাহন চলাচল। আহত শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত হামলাকারীকে শনাক্ত করা যায়নি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা